আইকজল  শহরে ভূমিধূশ

Spread the news

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর: মিজোরামের রাজধানী আইজলের কুলিকাউন হাসপাতাল রোডে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। ধসের কারণে রাস্তার একটি বড় অংশ মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে যায়। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। ধসের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রাস্তা থেকে ধসে পড়া মাটি ও পাথর সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির জেরে মিজোরামের বিভিন্ন স্থানে ভূমিধসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *