রাস্তায় হাঁটার সময় ভূমিধসে প্রাণ গেল মহিলার, রক্ষা স্বামীর

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : মিজোরামের কোলাসিব জেলার পাংবালকাউন এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সি মারুয়াতি মঙ্গলবার বিকেলে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। হাঁটার সময় হঠাৎ রাস্তার পাশের পাহাড় থেকে ভূমিধস নেমে এলে মুহূর্তের মধ্যেই তিনি মাটিচাপা পড়ে যান। স্ত্রীকে বাঁচানোর জন্য তাঁর স্বামী প্রাণপণ চেষ্টা চালান। তবে উদ্ধারকাজ চলাকালীন আবারও পাহাড়ের একাংশ…

Read More

আগরতলা রেলস্টেশনে এসকাফ কফ সিরাপ উদ্ধার, যুবক গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আগরতলা সরকারি রেল পুলিশ (জিআরপি)। বুধবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ আগরতলা রেল স্টেশন চত্বরে অভিযান চালিয়ে ১৫০ বোতল নিষিদ্ধ এসকাফ (ESkuf) কফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম কুট্টি দাস (২০)। তিনি পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানার অন্তর্গত ডুকলি বাঁকুমারী এলাকার…

Read More

অনুমতি ছাড়া নির্মিত তিনটি পরিবারের বসতঘর গুঁড়িয়ে দেওয়া হল

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : আইজলের চাউনপুই ভেং এলাকায় অনুমতি ছাড়া নির্মিত তিনটি পরিবারের বসতঘর সোমবার সিনিয়র সিভিল জজের নির্দেশ এবং পুলিশের নিরাপত্তার মধ্যে উচ্ছেদ করা হয়েছে। চাউনপুই লোকাল কাউন্সিলের চেয়ারপার্সন এইচ. লালরিনকিমি জানান, পরিস্থিতি যাতে এই পর্যায়ে না পৌঁছায়, সে জন্য চাউনপুই জয়েন্ট কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছিল। অবৈধভাবে ঘর নির্মাণকারীদের বারবার বিষয়টি সমাধানের আহ্বান…

Read More

মিজোরামের টাউইপুই সাউথে ভূমিধস এলাকা পরিদর্শন, আপাতত ধ্বংসাবশেষ সরানো স্থগিত

টাউইপুই সাউথে ভূমিধস এলাকা পরিদর্শন, আপাতত ধ্বংসাবশেষ সরানো স্থগিতবরাক তরঙ্গ, ১৪ জুলাই : মিজোরামের লুংলেই জেলার টাউইপুই সাউথ এলাকায় ভয়াবহ ভূমিধসের পর পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (DDMA) যৌথ পরিদর্শক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, ১৩ জুলাই রাত প্রায় ১১টার দিকে এসথার হোটেলের কাছে পাহাড় ধসে তিনটি বাড়ি ও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত…

Read More

নাগাল্যান্ডের আইইডি বিস্ফোরণে শহিদ আসাম রাইফেলসের হাবিলদার মহম্মদ ইকবাল

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : নাগাল্যান্ডের ডিমাপুর জেলার সুমৌকেডিমা এলাকায় সোমবার বিকেলে ভয়াবহ আইইডি বিস্ফোরণে আসাম রাইফেলসের হাবিলদার মহম্মদ ইকবাল শহিদ হয়েছেন। কর্তব্যরত অবস্থায় এই বিস্ফোরণে তিনি শহিদ হন। সেনা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাঁর প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব…

Read More

নাগাল্যান্ডের সুমৌকেডিমায় ভয়াবহ আইইডি বিস্ফোরণ, নিহত এক আসাম রাইফেলস জওয়ান, আহত ৪

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : নাগাল্যান্ডের ডিমাপুর জেলার সুমৌকেডিমা এলাকায় সোমবার এক ভয়াবহ আইইডি বিস্ফোরণে এক আসাম রাইফেলস জওয়ান নিহত হন। আধাসামরিক বাহিনীর আরও চারজন জওয়ান আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সুখুভি–সুমৌকেডিমা সংযোগকারী জাতীয় সড়ক দিয়ে আসাম রাইফেলসের একটি কনভয় যাওয়ার সময় দুর্বৃত্তরা আইইডি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায়…

Read More

তামেংলং জেলায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে মহিলা নেত্রীদের সঙ্গে আসাম রাইফেলসের বৈঠক

বরাক তরঙ্গ, ১৩ জুলাই: মণিপুরে স্থায়ী শান্তি, সামাজিক সম্প্রীতি এবং সম্প্রদায়ভিত্তিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে তামেংলং জেলার কাইমাই এলাকায় মহিলা নেত্রীদের নিয়ে একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) বৈঠকের আয়োজন করেছে আসাম রাইফেলস। আলোচনায় নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও ভুয়ো তথ্যের বিস্তার রোধ, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সময়মতো তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা…

Read More

দুই সন্তান নিয়ে নদী পার হওয়ার সময় তলিয়ে গেলেন বাবা, মেলেনি সন্ধান

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : দুই সন্তান নিয়ে নদী পার হওয়ার সময় তলিয়ে গেলেন এক ব্যক্তি। এই হৃদয়বিদারক ঘটনাটি সংঘটিত হয় মিজোরামের রোটলাং ওয়েস্ট এলাকায়৷ জানা যায়, ২৭ বছর বয়সী লালরিনপুইয়া শনিবার ফাইরুয়াং নদীতে তলিয়ে যাওয়ার পর রবিবার পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। স্থানীয় স্বেচ্ছাসেবীরা জোরকদমে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, শনিবার লালরিনপুইয়া তাঁর দুই…

Read More

অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মিজোরামের যুবকের মৃত্যু

বরাক তরঙ্গ, ১২ জুলাই : অন্ধ্রপ্রদেশের এলুরু এলাকার কাছে ট্রেন দুর্ঘটনায় মিজোরামের এক বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ব্যাঙ্গালোর মিজো অ্যাসোসিয়েশন (BMA)-এর সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মিজোরামের চামফাই জেলার বাসিন্দা ৪১ বছর বয়সী এস এল কিমা (Pu SL Kima)। জানা গেছে, গত ৯ জুলাই গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেনে যাত্রাকালে এলুরুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর…

Read More

মণিপুর : কান্তো সাবালের দিকে ৬০০ জনের মিছিল আটক, বড় সংঘর্ষ এড়াল নিরাপত্তা বাহিনী

বরাক তরঙ্গ, ১১ জুলাই : মণিপুরের অশান্ত কান্তো সাবাল এলাকায় শনিবার প্রায় ৬০০ জনের একটি প্রতিবাদী মিছিল এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে সম্ভাব্য সাম্প্রদায়িক সংঘর্ষ এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের আটকে দেয়। সময়মতো নেওয়া পদক্ষেপের ফলে কোনো প্রাণহানি বা বড়…

Read More