আসন সমঝোতা ঘিরে ক্ষোভ, আগুনে পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সহযোগী দল তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতা নিয়ে ক্ষোভের জেরে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। অভিযোগ, পশ্চিম লুধুয়া এডিসি ভিলেজের সাতটি ওয়ার্ডের প্রতিটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে…

Read More

জিরিবামে ভোটার তালিকা প্রকাশ, বাদ ১৭৭৪ জনের নাম

নাগরিকত্বের নথি নিয়ে উদ্বেগে তালিকা থেকে বাদ পড়া ভোটাররা_____ বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রবিবার প্রতিবেশী মণিপুর রাজ্যে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। অসমের সীমান্তবর্তী মণিপুরের জিরিবাম জেলার জিরিবাম বিধানসভা এলাকায় নতুন ভোটার তালিকা প্রকাশের পর ১,৭৭৪ জনের নাম বাদ পড়েছে। জানা গেছে, এসআইআর প্রক্রিয়ার আগে জিরিবাম বিধানসভা…

Read More

জিরিবামে তিন আইইডি উদ্ধার, সেনার তৎপরতায় বিপদ এড়ালেন সাধারণ মানুষ

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর: নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরিবামের আহামাদাবাদ এলাকায় তিনটি সন্দেহজনক বিস্ফোরক যন্ত্র বা আইইডি উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রেড শিল্ড ডিভিশনের সেনারা এই অভিযান চালান। সন্দেহজনক বস্তুগুলির সন্ধান পাওয়ার পরই সম্ভাব্য বিপদ এড়াতে এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তাকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ…

Read More

বড়মুড়া পাহাড়ে চরম উত্তেজনা, অ্যাম্বুলেন্স আটকানো নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : বড়মুড়া পাহাড়ে আন্দোলনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অসুস্থ রোগী বহনকারী দুটি অ্যাম্বুলেন্স আটকে দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামিয়ে দেন। ডায়ালিসিসের জন্য জিবি হাসপাতালে আসা রোগীদের পরবর্তীতে পায়ে হেঁটে রওনা দিতে হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ…

Read More

বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন মাদকসহ মহিলা গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাদকবিরোধী অভিযানে সন্দেহভাজন মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। জানা যায়, শুক্রবার মণিপুরের হেইনগাং থানার পুলিশ এবং CDO/IE-এর যৌথ উদ্যোগে খাবেইসোই মানিং লেইকাই এলাকায় CASO পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে একটি বাড়িতে তল্লাশি চালানো হলে বেশ কিছু সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার হয়। অভিযানের পর নুরবানু ওরফে…

Read More

অরুণাচল প্রদেশের বর্ডুমসায় উত্তেজনা, SIR শুনানি ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষ-গুলি

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর: ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার অধীনে নির্বাচনী তালিকা সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার বর্ডুমসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে SIR-এর শুনানি ব্যাহত হয়। জানা গেছে, অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (AAPSU), বর্ডুমসা স্টুডেন্টস ইউনিয়ন-সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা SIR প্রক্রিয়ায় চাকমা সম্প্রদায়ের…

Read More

গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় মাথায় গুলির আঘাতসহ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার লামলাই থানার অন্তর্গত কাংলা সাংগোম শাং ও অংগোম লাইচিং রোডের মধ্যবর্তী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ভোর সাড়ে ৪টা নাগাদ স্থানীয় যাত্রীরা রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর…

Read More

ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের দাবিতে ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধ, অবরুদ্ধ সড়ক-রেলপথ

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং ১১ দফা দাবি পূরণের দাবিতে ফের ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন জেএআরসি ও জেএসি। একই দাবিতে আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গি সংগঠন এনএলএফটি ও এটিটিএফের পক্ষ থেকেও আন্দোলনের আহ্বান জানানো হয়েছে। এর জেরে শুক্রবার সকাল থেকেই রাজ্যের সড়ক…

Read More

‘নো এনআরসি, নো সেনসাস’ দাবিতে মণিপুরে মিছিল, বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ‘নো এনআরসি, নো সেনসাস’ দাবিতে বৃহস্পতিবার মণিপুরের লুকতাক প্রজেক্ট এলাকায় এক প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লুকতাক প্রজেক্ট আপুনবা মৈরা পাইবি, বিভিন্ন যুব সংগঠন, ক্লাব এবং বিভিন্ন সম্প্রদায়ের নাগরিক সমাজের সংগঠন (CSO)-এর সদস্যরা এই মিছিলে অংশ নেন। মিছিলে মেইতেই, রংমেই, কোম, আইমোল এবং মেইতেই পাঙ্গাল সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।…

Read More

মণিপুরের কাংপোকপিতে ফের অগ্নিসংযোগ, টিপোরাম গ্রামে পুড়ল আরও ২৫টি বাড়ি

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মণিপুরের কাংপোকপি জেলায় ফের হিংসার ঘটনা সামনে এসেছে। বুধবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চাওয়া থানার অন্তর্গত টিপোরাম গ্রামে অন্তত ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনিক আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। এর একদিন আগে, মঙ্গলবার ওই এলাকার তিনটি লিয়াংমাই নাগা গ্রাম—টাপোন খুল্লেন, টাপোন খুনৌ এবং মাকুই টিপোরাম—এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ,…

Read More