‘অপারেশন সদ্ভাবনা’র কর্মসূচির অধীন ‘ওয়াটার রিজার্ভার’ বিতরণ আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : মণিপুরের ননে জেলার রংদাই ও থৌদাইজাং গ্রামের দীর্ঘদিনের জলসংকট মোকাবিলায় রিজার্ভার বিতরণ করল আসাম রাইফেলস। স্থানীয় বাসিন্দাদের জল সংরক্ষণের সুযোগ করে দেওয়া এবং পানীয় জলের সংকট কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন সদ্ভাবনা’র আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় মানুষের জীবনযাত্রার…

Read More

প্রবল বৃষ্টিতে মিজোরামে একাধিক স্থানে ধস, ব্যাহত ৩০৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টির জেরে অসম-মিজোরাম সীমান্তবর্তী মিজোরামের ভাইরেংটি ও কলাসিব জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, পণ্যবাহী গাড়ির চালকসহ সাধারণ যাত্রীরা। শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টির কারণে ৩০৬ নম্বর জাতীয় সড়কের সিমলং এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তার উপর এসে পড়ে। একইভাবে কলাসিব জেলার…

Read More

ভূমিধসে বিধ্বস্ত দুই বাড়ি, কিশোরের মৃত্যু

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ভূমিধসে দু’টি বাড়ি বিধ্বস্ত হয়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু ঘটল। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় শনিবার ভোরে মিজোরামের বৈরেংটের জালেন ভেং এলাকায়। জানা যায়, ভূমিধসে দু’টি বাড়ি বিধ্বস্ত হয়। জোহমিংলিয়ানা নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যালে পাঠানো…

Read More

চাম্ফাই ও কলাসিবে মাদক বিরোধী অভিযানে কাছাড়ের চার যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : মাদক বিরোধী অভিযানে মিজোরামে ধরা পড়ল কাছাড়ের চার যুবক। বৃহস্পতিবার রাতে চাম্ফাইয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আবগারি ও মাদকদ্রব্য দফতর। রাত সাড়ে ৮টা নাগাদ চাম্ফাই বাইপাস রোডের জোটলাং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আবগারি ও মাদকদ্রব্য দফতর সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৫৭৬ গ্রাম ৪০০…

Read More

জলসঙ্কট মোকাবিলায় আসাম রাইফেলসের ‘ওয়াটার রিজার্ভার’ বিতরণ

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : মণিপুরের তামেংলং জেলায় দীর্ঘদিনের জলসঙ্কট মোকাবিলায় নিউ কাইফুন্ডাই, টি মোটবুং এবং ওইনামলং গ্রামে ‘ওয়াটার রিজার্ভার’ বিতরণ করল আসাম রাইফেলস। স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং জনকল্যাণে সহায়তার লক্ষ্যে ‘অপারেশন সদ্ভাবনা’র আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসাম রাইফেলসের পক্ষ থেকে বিতরণ করা ‘ওয়াটার রিজার্ভার’ গুলিতে স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় জল সংরক্ষণ করতে পারবেন।…

Read More

মিজোরাম থেকে সাতটি চোরাই অটো উদ্ধার পাথারকান্দি পুলিশের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : আন্তঃরাজ্য চোরাই যানবাহন চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। বিশেষ অভিযানে প্রতিবেশী রাজ্য মিজোরামের দু’টি পৃথক স্থান থেকে সাতটি চুরি যাওয়া অটো উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দি ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানা এলাকায় চুরি যাওয়া অটো-রিকশাগুলির সন্ধানে…

Read More

অরুণাচলের জলবিদ্যুৎ সম্ভাবনা রাজস্ব ও উন্নয়নের বড় চালিকাশক্তি হতে পারে: উপরাষ্ট্রপতি

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অরুণাচল প্রদেশের বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনাকে দায়িত্বশীলভাবে কাজে লাগানো হলে তা রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বুধবার অরুণাচল প্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন, কৌশলগত অবস্থান, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে…

Read More

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারী শিক্ষা ও ক্ষমতায়নে আসাম রাইফেলসের উদ্যোগ

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মণিপুরের বড়বেকরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। ‘নারী সাক্ষরতা ও ক্ষমতায়ন’ শীর্ষক এই আলোচনার মূল লক্ষ্য ছিল নারী শিক্ষার গুরুত্ব, ক্ষমতায়ন এবং সমান সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচিতে বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ…

Read More

মৈরাঙের আইএনএ জাদুঘর ও ইম্ফল সৈনিক স্কুল পরিদর্শন উপ-রাষ্ট্রপতির

পিএনসি, ইম্ফল।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : মণিপুর সফরে এসে মঙ্গলবার মৈরাঙের ঐতিহাসিক আইএনএ জাদুঘর এবং ইম্ফল সৈনিক স্কুল পরিদর্শন করলেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। মৈরাঙে আইএনএ-র বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঐতিহাসিক সেই স্থানও পরিদর্শন করেন, যেখানে ভারতীয় ভূখণ্ডে প্রথমবারের মতো আইএনএ ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তিনি আইএনএ যুদ্ধ জাদুঘরের বিভিন্ন গ্যালারি…

Read More

যৌথ অভিযানে ২৮ লক্ষ টাকার পোশাক উদ্ধার

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশের শ্রীরামপুর ওপি-র পুলিশ সদস্যরা ৬৯ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানদের সঙ্গে যৌথভাবে খেদাবাড়ি ও জয়ন্তী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে তল্লাশি চালিয়ে মোট ২৭টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলির ভিতর বিভিন্ন ব্র্যান্ড ও নকশার শাল, শাড়ি, নাইটি, ব্লাউজ-সহ মোট ৩,৫৭৫ পিস পোশাক পাওয়া যায়। পুলিশের…

Read More