স্ত্রীর কাটা মাথা নিয়ে দু’হাত তুলে মন্দিরে বসে রইলেন স্বামী

Spread the news

৪ নভেম্বর : স্ত্রীকে খুন করে তাঁর মাথা কেটে মন্দিরে দু’হাত তুলে বসে রয়েছেন স্বামী। আবার কখনও সেই কাটা মুন্ডু হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। বুধবার সকালে এমনই রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর ঘোষপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম সীমা ঘোষ সরকার (৩৫)।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রিন্টু ঘোষ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরের বাসিন্দা সে। ১১ বছর আগে সীমা সরকারকে বিয়ে করে রিন্টু। তাদের দুই ছেলে রয়েছে। একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কন্ডাক্টর হিসেবে কাজ করত সে। পরে সেই কাজ ছেড়ে দেয়। বাড়িতেই পুজো-পাঠ করত। মাঝেমধ্যে তান্ত্রিকের বেশও ধরত।

প্রতিবেশী সূত্রে খবর, গত কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে আর্থিক কারণে অশান্তি চলছিল দম্পতির মধ্যে। বুধবার সকাল সাতটা নাগাদ প্রতিবেশীরা দেখেন মন্দিরের সামনে বসে রিন্টু। কাছে যেতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, যুবকের হাতে স্ত্রীর কাটা মুন্ডু। স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দেখে কাটা মুন্ডু হাতে নিয়ে এগিয়ে আসে রিন্টু। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিক ভলান্টিয়ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *