নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস, মৃত ৭ শ্রমিক; ভিতরে এখনও ১ জন
১৪ আগস্ট : উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জন শ্রমিকের। বৃহস্পতিবার সন্ধ্যায় মায়াপুরের পিপলকোটিতে টিএইচডিসি-র জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আচমকা পাহাড় থেকে কাদা, পাথর ও জল ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া, এক…
