‘গণতন্ত্র বাঁচাও…’, রাজপথে শাসক, ‘আরে রাহুল বাবা…’, তীব্র আক্রমণ শাহের

Spread the news

৫ নভেম্বর : দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে রাস্তায় শাসক। আজ, বৃহস্পতিবার  হরিয়ানার কর্নালে পদযাত্রা এবং জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীদের একহাত নিয়ে একের পর এক ‘শাহি’ তোপ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দেওয়া ‘চ্যালেঞ্জ’ গ্রহণও করলেন। বললেন, ‘আপনি সহ্য করতে পারবেন না, পালাবেন।’

জনসভা থেকে শাহ বলেন, রাহুল গান্ধী সংসদ চালাতে দেন না। ‘কেবল পরিবেশ অশান্ত করে তোলেন। হই হট্টগোল করেন। রাস্তাতেও ভিড় জমিয়ে অরাজকতার পরিবেশ তৈরি করেন। কী মনে করেন, ভাই? ৮০ বছরের পুরানো আমাদের গণতন্ত্র, আপনাদের চক্রান্তে পা দেবে?’ তোপ শাহের। এরপরে তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধী, আমরা রাজপথের মানুষ। বিজেপি সংসদেও জবাব দেবে, একই ভাবে বিধানসভা-গ্রামে-মাঠে-রাস্তায় সর্বত্র জবাব দেবে।’ ভিড় জমা করতে চাইলে, উপযুক্ত জবাব দেবে দলীয় কর্মীরা, হরিয়ানার সভা থেকে হুঙ্কার অমিত শাহের।

নির্বাচনে ‘মহা করাচুপি’র অভিযোগে বিরোধীদের দাবি একটাই, জ্ঞানেশ কুমারের পদত্যাগ। এছাড়াও এসআইআর প্রক্রিয়া-সহ আরও একাধিক বিষয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে একাধিকবার রাজপথে নেমেছেন বিরোধীরা। সেখানে আজ অমিত শাহ একটি বড় দাবি করলেন। তিনি বলেন, ‘ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়াই বিজেপির সংকল্প। তবে ইন্ডিয়া ব্লকের সমাবেশ, ভোট রক্ষার জন্য নয়, অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য।’

বিরোধীদের তরফে এসআইআর প্রক্রিয়ায় যে কারচুপির অভিযোগ করা হচ্ছে এবং নির্বাচনে বিজেপির জেতার পেছনেও নির্বাচন কমিশনের মদত রয়েছে বলে দাবি করা হচ্ছে, তাতেও কাউন্টার করলেন শাহ। এদিন তিনি বলেন, ‘আরে রাহুল বাবা, ২০১৪-২০১৯-২০২৪ সালে কোথায় এসআইআর ছিল? তাও আপনি হেরে ছিলেন। হরিয়ানা-মহারাষ্ট্র-কোথাও এসআইআর ছিল না, তাও সব জায়গায় হেরেছিলেন।’ এরপরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বলেন, ‘প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন, সংসদে বিশেষ অধিবেশন ডেকে চর্চা করা হবে। কিন্তু আপনি মিথ্যে বলা বন্ধ করুন।’
খবর : বর্তমান অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *