Category: বরাক
শিশু দিবসে উৎসবের রঙে মাতল সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুল, বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল খুদে পড়ুয়ারা
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রাঙ্গণ। বর্ণাঢ্য র্যালি, নাচ, গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো শিশু দিবস। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশের বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে স্কুলের খুদে পড়ুয়ারা। ১৪…
মানবতার জয়গানে আছিমগঞ্জে ঐতিহাসিক সার্ক সাহিত্য মহাসম্মেলন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ভাষা, ধর্ম, দেশ ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানবতা, সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমি জেলার ঐতিহাসিক আছিমগঞ্জে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সার্ক সাহিত্য মহাসম্মেলন। গত ১২ নভেম্বর কানাই বাজার-আছিমগঞ্জে আয়োজিত এই মহাসম্মেলনে হংকং, নেপাল, বাংলাদেশ-সহ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে যোগ দেন প্রায় পাঁচ শতাধিক কবি, সাহিত্যিক, গবেষক,…
ছটপুজোর প্রস্তুতির মধ্যেই বরাক নদীর ঘাটে উদ্ধার শিবলিঙ্গ, কৌতূহল এলাকায়
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ছটপুজোর প্রস্তুতি চলাকালীন বরাক নদীর ঘাট থেকে উদ্ধার হল একটি শিবলিঙ্গ। শনিবার বিকেলে কাছাড় জেলার বদরপুরঘাটে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রবিবার ছটপুজো উপলক্ষে বদরপুরঘাটে বিশেষ প্রস্তুতি চলছিল। পুজোর আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে নদীর তীরবর্তী এলাকা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন আয়োজক কমিটির সদস্যরা।…
শিশু দিবসের মঞ্চে বিরোধীদের নিশানা সাংসদ পরিমল শুক্লবৈদ্যের, নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ
মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশু দিবস ও স্কুল দিবস উদযাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করেই বিরোধীদের কটাক্ষ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। একসময় দেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা ব্যক্তিও নিজের নাম পর্যন্ত দস্তখত করতে জানতেন না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দেশে…
জাতীয় সড়কে উল্টে গেল বোলেরো, চালকসহ আহত চার, রয়েছে দুই শিশু
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ৩০৬ নম্বর জাতীয় সড়কে ফের সড়ক দুর্ঘটনা। চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল একটি মহেন্দ্রা বোলেরো গাড়ি। এই দুর্ঘটনায় চালকসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে দুই শিশু। শনিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ কাছাড় জেলার ধলাইয়ের নরসিংহপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ভাগা…
শিলচরে লায়ন্স ক্লাব অব ভ্যালি ভিউ-এর উদ্যোগে শিশু দিবস উদযাপন, উপহার পেল ২০ শিশু
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতরত্ন পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শুক্রবার লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে শিশু দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে শিশুদের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি পণ্ডিত নেহরুর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিশু ও অভিভাবকদের উদ্দেশে…
শিলচরে ফুটপাত উচ্ছেদ ঘিরে উত্তেজনা, আটক সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের দুই নেতা সহ ৪
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিলচর শহরে ফুটপাত দখলমুক্ত করার প্রশাসনিক অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে সরব হয়েছে সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চ। এ নিয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের বচসা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার জেরে পুলিশ সংগঠনের সদস্য…
শিশু দিবসে রাজঘাট আদর্শ বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের পাশে বরাক গ্রিন মিশন, সংবর্ধিত শিক্ষক-শিক্ষিকারাও
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই শিশু দিবসের প্রকৃত সার্থকতা। সেই ভাবনাকে সামনে রেখে শিশু দিবস উপলক্ষে এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য সামাজিক সংগঠন ‘বরাক গ্রিন মিশন এনজিও’। এ উপলক্ষে ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন রাজঘাট আদর্শ বিদ্যালয়ের কচিকাঁচা…
ফুটপাত উচ্ছেদ ঘিরে উত্তেজনা শিলচরে, পুনর্বাসন ছাড়া উচ্ছেদে আপত্তি সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চের
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ফুটপাত দখলমুক্ত করার নামে গরিব ব্যবসায়ীদের জীবিকায় আঘাত করা হচ্ছে বলে শিলচর পুর নিগমের বিরুদ্ধে অভিযোগ তুলল নবগঠিত সর্বভারতীয় বাঙালি অধিকার মঞ্চ। হাসপাতাল রোডে ফুটপাত উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে সংগঠনের সদস্যদের বাধার মুখে পড়ে পুর নিগমের অভিযান। শেষ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতির জেরে অভিযান বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।…
আন্তর্জাতিক ডায়াবেটিস দিবসে শিলচর লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে সুগার পরীক্ষা
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস উপলক্ষে শিলচর লায়ন্স ক্লাব ভ্যালি অব বরাক ভ্যালির উদ্যোগে শনিবার সকালে তারাপুরে এক বিনামূল্যের সুগার পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হয়। শুধু সুগার পরীক্ষাই নয়, শিবিরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভবিষ্যতে কী কী করণীয় এবং…
