শিলচর যোগাসন সেন্টারের আন্তর্জাতিক সাফল্য, নেপালে একাধিক পদক জয় ছাত্রছাত্রীদের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১ জুলাই : আন্তর্জাতিক মঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল শিলচর যোগাসন সেন্টার। গত ২৮ জুন নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সেন্টারের ছাত্র-ছাত্রীরা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে মোট নয়টি পদক জয় করে শিলচরের মুখ উজ্জ্বল করেছে। প্রতিযোগিতায় দীপ দাস প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন অনিকেত দাস, রাহুল মিশ্র ও…

Read More

সাডেন ডেথে জয়ী নূতন রামনগর

বরাক তরঙ্গ, ১ জুলাই : সোনাইয়ে বসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে সাডেনডেথে জয়ী হল নূতন রামনগর। টাইব্রেকারে ৭-৬ গোলে পালংঘাটের মুনলাইট অ্যাকাডেমিকে পরাজিত করে তারা। নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মনুর গোলে এগিয়ে যায় মুনলাইট অ্যাকাডেমি। এরপর ১০…

Read More

দেহব্যবসা, স্পা-র আড়ালে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি সচেতন যুব সমাজের

বরাক তরঙ্গ, ১ জুলাই : দেহব্যবসা, অর্থের বিনিময়ে যৌনকর্ম এবং স্পা-র আড়ালে চলা অভিযোগিত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করেছে শিলচরের সচেতন যুব সমাজ। স্মারকপত্রে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, গত কয়েক মাসে শিলচর শহর ও পার্শ্ববর্তী এলাকায় দেহব্যবসাসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের…

Read More

নিট : শ্রীভূমিতে কংগ্রেস-এনএসইউআইয়ের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিরপেক্ষ তদন্তের দাবি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ জুলাই : নিট (NEET) পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁস, ফলাফল নিয়ে বিতর্ক এবং পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে চলা প্রতিবাদের আবহে এবার করিমগঞ্জেও বিক্ষোভে সামিল হলো জেলা কংগ্রেস ও এনএসইউআই। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-সংলগ্ন ব্রিজ রোডে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ-ধরনা…

Read More

বড়খলায় জয়ন্তীয়া-কালাইন সড়কে উচ্ছেদ অভিযান, বুলডোজার চালাল জেলা প্রশাসন

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১ জুলাই : কাছাড় জেলার বড়খলা এলাকার জয়ন্তীয়া-কালাইন সংযোগকারী সড়কের জারাইলতোলা এলাকায় সরকারি জমি দখল করে কালভার্ট ও নালার জলনিকাশ ব্যবস্থা বন্ধ করে রাখার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একাংশ ব্যক্তি সড়কের পাশের সরকারি জমি দখল করে কালভার্ট ও নালা অবরুদ্ধ করে রেখেছিলেন। ফলে…

Read More

শিলচরের নয়াবিল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

বরাক তরঙ্গ, ১ জুলাই : শিলচরের বড়জালেঙ্গা এলাকার নয়াবিল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোগী রূপম বড়ুয়ার মৃত্যুর পর ক্ষুব্ধ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। মৃতের পরিবারের দাবি, শ্বাসকষ্ট দেখা দেওয়ার পরও রূপম বড়ুয়াকে সময়মতো অক্সিজেন দেওয়া হয়নি। তাদের অভিযোগ, দ্রুত অক্সিজেন সরবরাহ করা…

Read More

শিববাড়ি লেন চলাচলের উপযোগী করে তুললেন যুব শক্তি ক্লাবের সদস্যরা

বরাক তরঙ্গ, ১ জুলাই : পুর নিগমের ১৮ নম্ভর ওয়ার্ডের আশ্রম রোডের বাইশ ফুটি এলাকার দীর্ঘদিনের বেহাল শিববাড়ি লেন বুধবার যুব শক্তি ক্লাবের তরুণ সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে ইট-পাথর বসিয়ে চলাচলের উপযোগী করা হয়। কয়েক মাস ধরে রাস্তার খারাপ অবস্থার কারণে এলাকাবাসী ভোগান্তিতে পড়ার পর তারা ক্লাবকে জানালে সদস্যরা সঙ্গে-সঙ্গে মেরামত কাজ শুরু করেন। স্থানীয়রা ক্লাবের…

Read More

জাতীয় চিকিৎসক দিবসে আমসা কাছাড় ইউনিটের দীনেশপ্রসাদ গোয়ালার প্রতি শ্রদ্ধাঞ্জলি

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১ জুলাই : জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে অসম মেডিক্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন (আমসা), কাছাড় ইউনিট চিকিৎসা পেশা ও সমাজের প্রতি অসামান্য অবদান রাখা প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সংগঠনের প্রয়াত সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এই উপলক্ষে আমসার একটি প্রতিনিধিদল প্রয়াত প্রাক্তন মন্ত্রী দিনেশ প্রসাদ গোয়ালা-র বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ…

Read More

ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পাথারকান্দি পুলিশের সাফল্য

মোহাম্মদ জনি, পাথারকান্দিবরাক তরঙ্গ, ১ জুলাই : মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে প্রায় কুড়ি লক্ষাধিক টাকা মূল্যের ১০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ইয়াবা মোটরসাইকেলে করে পাচার করা…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন মাসব্যাপী জাতীয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

বরাক তরঙ্গ, ১ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের মহিন্দ্রা স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে (এমএসডিসি) আয়োজিত এক মাসব্যাপী জাতীয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার শেষ হয়েছে। ২ জুন থেকে ৩০ জুন আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে গুজরাটের আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের হাতে-কলমে কারিগরি শিক্ষা, শিল্পক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ…

Read More