নরসিংহপুরে সড়ক দুর্ঘটনায় হত যুবক, খবর শুনেই হৃদরোগে মৃত্যুর জেঠুর

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৩ বছরের এক যুবকের। আর সেই মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর প্রায় ৬৫ বছর বয়সী জেঠারও। মর্মান্তিক জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোনাইয়ের সুন্দরী দ্বিতীয় খণ্ড এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের নরসিংহপুর…

Read More

রকিবুলকে ‘জন্তু’! মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দায় কংগ্রেস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : ধুবড়ির সাংসদ তথা কংগ্রেস নেতা রকিবুল হোসেনকে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের তীব্র নিন্দা জানাল শিলচর জেলা কংগ্রেস। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিরোধী দলের প্রতি অসম্মানজনক বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা শিলচর জেলা কংগ্রেসের কো-ইনচার্জ বদরুল ইসলাম বড়ভূইয়া। বৃহস্পতিবার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলনে বদরুল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায়…

Read More

ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রে বিজ্ঞাপন ফের চালুর দাবি

মুখ্যমন্ত্রীর নির্দেশ, তথ্য ও জনসংযোগ অধিকর্তার সঙ্গে দেখা করলেন বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বরাক তরঙ্গ, ১ অক্টোবর : রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রগুলিতে গত সাত মাস ধরে বন্ধ থাকা সরকারি বিজ্ঞাপন পুনরায় চালুর দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়েছিল বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসোসিয়েশন। বুধবার শিলচরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে তিন নতুন আধিকারিকের দায়িত্ব গ্রহণ

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরে বৃহস্পতিবার তিনজন নতুন আধিকারিক তাঁদের দায়িত্ব গ্রহণ করেন। ড. অভিজিৎ নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ড. নিলেন্দু ধর ভারপ্রাপ্ত অ্যাকাডেমিক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নেন। একই দিনে অভিজিৎ সূত্রধর ডেপুটি কন্ট্রোলার অব এক্সামিনেশনস পদে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন আধিকারিকদের যোগদানের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়, বিদ্যুৎ কান্তি পাল,…

Read More

গণতন্ত্র বাঁচানোর ডাক, সিদ্ধান্তে অনড় ১৫ বিক্ষুব্ধ নির্দল প্রার্থী

বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : ‘গণতন্ত্র বাঁচাও’—এই ডাক দিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্ত স্পষ্ট করলেন শাসকদলের ১৫ জন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী। বৃহস্পতিবার শিলচরের একটি অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করে তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবি জানান। সাংবাদিক সম্মেলনে সদ্য বিজেপি থেকে বহিষ্কৃত প্রসেনজিৎ দেব-সহ একাধিক নির্দল প্রার্থী উপস্থিত…

Read More

প্রচারের শেষ দিনে বিজেপি, কংগ্রেস ও নির্দল প্রার্থীদের মিছিলে সরগরম শিলচর

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের প্রচারপর্বের আজ শেষ দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া হয়ে মাঠে নামলেন বিজেপি, কংগ্রেসের পাশাপাশি নির্দল প্রার্থীরাও। সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের মিছিল, স্লোগান, পথসভা ও জনসংযোগে সরগরম হয়ে ওঠে শিলচরের রাজপথ। প্রার্থীদের সমর্থনে কোথাও ঢাক-ঢোল, কোথাও মাইক, আবার কোথাও দলীয় পতাকা…

Read More

শেষ দিনে ১৭ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীর সমর্থনে বিশাল বাইক র‍্যালি

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচর পুরনিগম নির্বাচনের প্রচারের শেষ দিনে ১৭ নম্বর ওয়ার্ডে শক্তি প্রদর্শন করলেন নির্দল প্রার্থী অনিফ উদ্দিন বড়ভূইয়ার সমর্থকরা। বৃহস্পতিবার প্রার্থীর সমর্থনে আয়োজন করা হয় এক বিশাল বাইক র‍্যালির। ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অলিগলি পরিক্রমা করে র‍্যালিটি শেষ পর্যন্ত নির্বাচনী কার্যালয়ে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে শতাধিক যুবক-যুবতী ও সাধারণ…

Read More

আন্তর্জাতিক মঞ্চে বরাকের কন্যার সাফল্য, সিউলে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ ডাঃ অস্মিতার

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হল অসমের নাম। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ‘ডেভেলপিং কান্ট্রিজ এডুকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের পাশাপাশি বরাক উপত্যকার জন্যও গৌরব বয়ে আনলেন চিকিৎসক ও গবেষক ডাঃ অস্মিতা শুক্লা। সম্মেলনে নিজের গবেষণাকর্ম উপস্থাপনের পর তাঁর গবেষণা ও উপস্থাপনার স্বীকৃতি হিসেবে এই সম্মান…

Read More

দক্ষিণ কটনপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক কর্ণলাল দেব বিদায়ী সংবর্ধনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ অক্টোবর : দীর্ঘ ১৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করলেন পাথারকান্দি শিক্ষা খণ্ডের ৪৬৮ নম্বর দক্ষিণ কটনপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক কর্ণলাল দেব। গত ৩০ সেপ্টেম্বর বুধবার কর্মজীবন থেকে অবসর নেন তিনি। তাঁকে বিদায় জানাতে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে…

Read More

মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য আটকে থাকা অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু, ক্ষোভ

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয় যাওয়ার জন্য রাস্তায় আটকে রাখা হয়েছিল একটি অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর অসুস্থ রোগী রসরাজ চক্রবর্তী ওরফে রিন্টু ঠাকুর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাঙ্গা এলাকার বাসিন্দা রসরাজ চক্রবর্তীকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে…

Read More