কোয়ার্টার ফাইনালে ভিক্টোরি ক্লাব

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে স্থান করে নিল কৃষ্ণপুরের ভিক্টোরি ক্লাব। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে তারা ৩-১ গোলে পারজিত করে ভিডি এনজিও পুনিরমুখ দলকে।

খেলার প্রথমার্ধ্ব ছিল গোল শূন্য। দ্বিতীয়ার্ধ্বের ৩৩ মিনিটে আলবার্ট গোল করে ভিক্টরি ক্লাবকে এগিয়ে নেন। ৩৭ মিনিটে ম্যানুয়েলের গোলে সমতায় ফিরে ভিডি এনজিও। সেই সমতা মুহূর্তে ভেঙে দেন অয়াংজার। ৪৮ মিনিটে ভিক্টরি ক্লাবের অয়াংজার গোল করেন। এরপর দুই দলের লড়াই জমে ওঠে। লড়াইয়ের মধ্যে ৫৮ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দেন পুই। অবশেষে ৩-১ গোলে জয় নিশ্চিত করে কোয়ার্টারে জায়গা করে নেয় ভিক্টোরি ক্লাব।

ম্যাচ সেরা হন ভিক্টরি ক্লাবের আলবার্ট। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কাবুগঞ্জ জনতা কলেজের প্রাক্তন বড়বাবু তপনকুমার দাশ ও মিহিরকান্তি ভট্টাচার্য।

এ দিন খেলা পরিচালনা করেন ইজাজ আহমদ লস্কর, শামিম আহমদ বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া ও নিজাম উদ্দিন। আগামীকাল কোন খেলা নেই। বৃহস্পতিবার মুখোমুখি হবে ইয়ংস্টার ক্লাব বাঁশখাল বনাম মাছখাল খাসি ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *