সীমান্ত পেরিয়ে গরু চুরির চেষ্টা, আদমটিলায় জনতার হাতে ধৃত বাংলাদেশি যুবক; নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বিএসএফ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪ জুন: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী আদমটিলা বাগান এলাকায় গরু চুরির উদ্দেশ্যে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত যুবকের দাবি, কাঁটাতারের বেড়া অতিক্রম না করে সীমান্তের নিচে থাকা একটি পাইপের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিল…
