মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের পবিত্র আবহে উদারবন্দের ঐতিহাসিক কাঁচাকান্তি কালীবাড়িতে মা কাছাকান্তির চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে বরাকবাসীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করলেন মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার গুয়াহাটি থেকে বিমানযোগে শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছন মন্ত্রী। সেখান থেকে শ্রীভূমি জেলার উদ্দেশ্যে যাওয়ার পথে উদারবন্দের পবিত্র কাঁচাকান্তি কালীবাড়িতে উপস্থিত হয়ে দেবীর বিগ্রহে শ্রদ্ধা নিবেদন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন।
মা কাঁচাকান্তি চরণে প্রার্থনা জানিয়ে কৃষ্ণেন্দু পাল সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বরাক উপত্যকাসহ সমগ্র অসমে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় হোক, সেই প্রার্থনাও জানান তিনি।




