Category: বরাক
চমকপ্রদ জয় ছিনিয়ে নিলেন আমিনুল হক
বরাক তরঙ্গ, ৪ মে : সব হিসেব-নিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে চমকপ্রদ জয় ছিনিয়ে নিলেন সোনাই বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। ভোটগ্রহণের পর থেকেই রাজনৈতিক মহল ও বিরোধী শিবিরে জয়ের ব্যবধান নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। কখনও অগপ প্রার্থীকে ৩০ হাজার, কখনও ১৫ হাজার ভোটে এগিয়ে ধরা হচ্ছিল। আবার সাধারণ ভোটারদের একাংশের ধারণা ছিল, কংগ্রেস…
জয়ের হ্যাটট্রিক কৃষ্ণেন্দুর, পাথারকান্দিতে উল্লাসে ভাসছে বিজেপি শিবির
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : যেমন প্রত্যাশা, তেমনই ফল। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহাকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো জয় ছিনিয়ে নিয়ে গড়লেন হ্যাটট্রিকের নজির। এই জয়ের মাধ্যমে তিনি শুধু নিজের রাজনৈতিক অবস্থানকেই আরও মজবুত করলেন না, বরং শ্রীভূমি জেলা, বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যের…
করিমগঞ্জ কলেজে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ মে : আসাম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনার ব্যস্ততার মাঝেই এক ভিন্ন আবহের সাক্ষী থাকল করিমগঞ্জ কলেজের গণনা কেন্দ্র। সোমবার দুপুরে ভোট গণনার উত্তেজনার মধ্যেই পাথারকান্দি বিধানসভার বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হঠাৎ করেই উপস্থিত হন মিডিয়া সেন্টারে। তাঁর এই আকস্মিক আগমনে মুহূর্তেই বদলে যায় পরিবেশ, আনুষ্ঠানিকতার গাম্ভীর্যকে ছাপিয়ে…
কাছাড়ে নির্বিঘ্নে চলছে ভোট গণনা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৪ মে : সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকা সহ শিলচরে শুরু হয়েছে অসম বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোট গণনা। সোমবার কাছাড় জেলার শিলচর রামনগর আইএসবিটি চত্বরে নির্ধারিত কেন্দ্রে জেলার সাতটি বিধানসভা আসনের ভোট গণনা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ভোট গণনাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।…
কাল গণনা : মন্দিরে প্রার্থনায় কৃষ্ণেন্দু-কার্তিকের
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩ মে : ভোট গণনার প্রাক্কালে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রজুড়ে উত্তেজনা তুঙ্গে। আগামী ফলাফলকে সামনে রেখে রাজনৈতিক ব্যস্ততার মাঝেই আধ্যাত্মিক আশ্রয়ে ভরসা খুঁজছেন প্রার্থীরা। রবিবার শ্রীভূমির বিভিন্ন ধর্মীয় স্থানে প্রার্থনায় অংশ নেন বিজেপি প্রার্থী তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কংগ্রেস প্রার্থী কার্তিকসেনা সিনহা। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল দিনের শুরুতে শ্রীশ্রী মদন মোহন…
ফলাফলের মহারণ কাল : কড়া নিরাপত্তায় শ্রীভূমিতে ভোট গণনা, নজর করিমগঞ্জ কলেজে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ মে : দীর্ঘ প্রতীক্ষার অবসান কাল। হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সকাল থেকেই উত্তেজনায় টগবগ করছে শ্রীভূমি। করিমগঞ্জ কলেজে স্থাপিত গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হচ্ছে ভোট গণনা। সকাল ৮টা থেকে প্রক্রিয়া শুরু হলেও প্রথমে ব্যালট পেপার সোর্টিং হওয়ায় মূল ইভিএম গণনা শুরু হবে প্রায় সকাল ৯টা নাগাদ।…
সরকারি বিদ্যালয়ের মেধাবীদের সংবর্ধনা, হাজি এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের
বরাক তরঙ্গ, ৩ মে : শিক্ষার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ে তুলে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান উঠে এল শিলচরের এক সংবর্ধনা অনুষ্ঠানে। রবিবার পার্ক রোডের আম্বেদকর ভবনে হাজি এসইউ লস্কর এডুকেশনাল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সংস্থার সভাপতি ফখরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন…
বেলাভূমি বৃদ্ধাবাসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ মে : পয়লা মে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রীভূমি শহরের বেলাভূমি বৃদ্ধাবাসে আয়োজিত হল এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ। প্রবীণ নাগরিকদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে দিনভর অনুষ্ঠিত হয় বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে বৃদ্ধাবাসের আবাসিকদের পাশাপাশি আশপাশের এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে শিবিরটি এক…
শ্রীভূমিতে ‘চেতনার ১৯’ : ভাষা শহিদদের স্মরণে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ মে : মাতৃভাষার মর্যাদা ও ঐতিহ্যকে স্মরণ করে শ্রীভূমিতে ‘চেতনার ১৯’ উপলক্ষে ১৭, ১৮ ও ১৯ মে তিনদিনব্যাপী এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভাষা শহিদদের আত্মত্যাগকে স্মরণ এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা চেতনা জাগ্রত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মাতৃভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরে ১৯৬১ সালের ভাষা আন্দোলনের অন্যতম…
বরাক উপত্যকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা রূপমের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৩ মে : রূপম প্রতাপ-প্রিয় মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বরাক উপত্যকার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। রূপমের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি নিখিল পাল। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “শিক্ষা ও প্রতিভার বিকাশের মাধ্যমেই বরাক উপত্যকাকে আরও এগিয়ে…
