চমকপ্রদ জয় ছিনিয়ে নিলেন আমিনুল হক

Spread the news

বরাক তরঙ্গ, ৪ মে : সব হিসেব-নিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে চমকপ্রদ জয় ছিনিয়ে নিলেন সোনাই বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। ভোটগ্রহণের পর থেকেই রাজনৈতিক মহল ও বিরোধী শিবিরে জয়ের ব্যবধান নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। কখনও অগপ প্রার্থীকে ৩০ হাজার, কখনও ১৫ হাজার ভোটে এগিয়ে ধরা হচ্ছিল। আবার সাধারণ ভোটারদের একাংশের ধারণা ছিল, কংগ্রেস প্রার্থী প্রায় ৮ থেকে ১০ হাজার ভোটে জয়ী হতে পারেন।

কিন্তু সমস্ত পূর্বাভাসকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে বিপুল ব্যবধানে জয়লাভ করেন আমিনুল হক লস্কর। তিনি মোট ৮৯,৫৪৫টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অগপ প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়া পেয়েছেন ৬২,২৫৩টি ভোট। ফলে ২৭,২৯৩ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন লস্কর। যদিও চূড়ান্ত ফলাফলে এই ভোটের সংখ্যা কিছুটা বাড়তে পারে।

এই অভূতপূর্ব জয়ের পর গোটা সোনাই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। সমর্থক ও কর্মীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় আতসবাজি ফাটিয়ে ও মিষ্টি বিতরণ করে উদযাপন করা হয় এই জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *