অকালে চলে গেলেন পুলিশকর্মী দীপক লস্কর

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মে : অকালে চলে গেলে শিলচরের পুলিশকর্মী দীপক লস্কর। তিনি কাটিগড়ার কাতিরাইলের বাসিন্দা দীপক লস্কর দুরারোগ্য আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল  মাত্র ৫২ বছর। সোমবার রাতে তিনি প্রয়াত হন। রেখে গেছেন স্ত্রী, দুই মেয়ে সহ আত্মীয়স্বজন। তাঁর দুই ভাই পুলিশ কর্তা দেবাশিস লস্কর ও দেবব্রত লস্কর।

দীপক লস্কর শিলচর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। মাসদিন আগে ক্যান্সার রোগ ধরা পড়ে। তাঁর অকাল মৃত্যুতে পুলিশ ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *