Category: বরাক
সবাহি মক্তব ফাইনাল পরীক্ষায় শতভাগ সাফল্যে উচ্ছ্বসিত কাঁঠালতলি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ মে : উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামির পরিচালিত সবাহি মক্তব ফাইনাল পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দের জোয়ার বইছে অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি অঞ্চলে। বিভিন্ন সবাহি মক্তবের ছাত্রছাত্রীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন গৌরব এনে দিয়েছে। বিশেষ করে কাঁঠালতলি আঞ্চলিক এমারতে শরয়িয়াহ ও নদওয়াতুত তামিরের অধীন বাঘন পরীক্ষা…
NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরব শ্রীভূমি এনএসইউআই
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ মে : NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে মঙ্গলবার শ্রীভূমি জেলা প্রশাসনের দ্বারস্থ হয় জেলা NSUI কমিটি। জেলা কমিশনারের অনুপস্থিত থাকায় সংগঠনের প্রতিনিধিরা জেলা পরিষদের সিইও-র হাতে এক স্মারকলিপি তুলে দেন। এনএসইউআই নেতৃত্বের অভিযোগ, বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে…
মুখ্যমন্ত্রীসহ চার মন্ত্রীকে অভিনন্দন মোদির
বরাক তরঙ্গ, ১২ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়া রামেশ্বর তেলি, অতুল বরা, চরণ বড়ো ও অজন্তা নেওগ-কেও শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদি এক্স-এ পোস্ট করে বলেন, “টানা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শপথ গ্রহণের জন্য ড. হিমন্ত…
কচুদরমে বাসের সঙ্গে মুখোমুখি, গুরুতর আহত বাইক চালক
বরাক তরঙ্গ, ১২ মে : সোনাইয়ের কচুদরম বাজার থানার সংলগ্ন তেমাথা এলাকায় মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, বাইক চালক বাসের সামনের কাঁচ ভেঙে ছিটকে পড়ে…
সোনাবাড়িঘাটে পথভোলা শিশু উদ্ধার
বরাক তরঙ্গ, ১২ মে : সোনাবাড়িঘাটে একটি শিশু উদ্ধার হল। মঙ্গলবার বিকেলে ঘুরাঘুরি করতে দেখে এক ব্যক্তি তাকে ঘর কোথায় জানতে চাইলে সে জানায় শিলচরের সুকান্ত লেনে। সে রাস্তা ভুলে সেখানে পৌঁছে গেছে। তার নাম রাজদীপ দাস। সে তার মা-বাবার নাম জানায় রূপম দাস ও মা পিঙ্কি দাস। বর্তমানে সে সোনাবাড়িঘাট সোনাই রোডে এলএস হেয়ার…
শ্রমিক-বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ সিটুর
বরাক তরঙ্গ, ১২ মে : ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা ঘোষণা এবং শ্রমিক-বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে সিটুর ডাকে মঙ্গলবার সমগ্র অসম জুড়ে শ্রমিক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন শ্রম দপ্তরের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক শ্রমিক। শিলচরের ইটখোলায় শ্রম দপ্তরের সামনে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শ্রমিক জড়ো হয়ে…
রংপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি ঘর সহ ছয়টি অটো, দু’টি বাইক
বরাক তরঙ্গ, ১১ মে : শিলচরের রংপুর শিমুলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত চারটি বসতবাড়ি। পাশাপাশি ভস্মীভূত হয়েছে ছয়টি অটো, দু’টি বাইক, গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন পণ্য সামগ্রী ও খাদ্যদ্রব্য।জানা গেছে, সোমবার ভোরে হঠাৎ করেই শিমুলতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে একের পর এক…
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গুয়াহাটির পথে কৃষ্ণেন্দু পালের কর্মী-সমর্থকরা, বাঁধভাঙা উচ্ছ্বাস
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১১ মে : আগামীকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি পরিচালিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বিকেলে পাথারকান্দি থেকে পাঁচ শতাধিক কর্মী-সমর্থক, দলীয় বিভিন্ন স্তরের পদাধিকারীরা ট্রেনযোগে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রার আগমুহূর্তে পাথারকান্দি রেলস্টেশন এলাকা যেন পরিণত হয় এক রাজনৈতিক উৎসবের মঞ্চে। হাতে দলীয় পতাকা, গলায় গেরুয়া উত্তরীয়…
স্কুলে সাকিবুলের মর্মান্তিক মৃত্যু, বাড়িতে গিয়ে সমবেদনা আমিনুল হকের
বরাক তরঙ্গ, ১১ মে : কাটিগড়া হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের কেজি-১ শ্রেণির ছাত্র সাকিবুলের অকাল প্রয়াণে সোমবার শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। সোমবার তিনি নিজে মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি নাসিম আহমদ লস্কর, টিপু মজুমদার, আবেদ বড়ভূইয়া, কাটিগড়া কংগ্রেসের…
পাঁচগ্রামে স্করপিওর ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটো, আহত ৯
বরাক তরঙ্গ, ১১ মে : পাঁচগ্রামের ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রবিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুতগতির একটি স্করপিও গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোকে সজোরে ধাক্কা মারলে মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় অটোটি। দুর্ঘটনায় অটোতে থাকা অন্তত ৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়…
