কচুদরমে বাসের সঙ্গে মুখোমুখি, গুরুতর আহত বাইক চালক

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : সোনাইয়ের কচুদরম বাজার থানার সংলগ্ন তেমাথা এলাকায় মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, বাইক চালক বাসের সামনের কাঁচ ভেঙে ছিটকে পড়ে যান। একই সঙ্গে বাইকটিও বাসের সামনের অংশে ঢুকে যায়।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত যুবককে উদ্ধার করে প্রথমে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত যুবকের নাম সাবুল হোসেন লস্কর (২৪)। তিনি সোনাইয়ের ভাউরিকান্দি জিপির অন্তর্গত আনসারগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *