Category: বরাক
এরালিগুল দীনদয়াল কলেজে এলইডি বাল্ব মেরামত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ মে : এরালিগুলের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ, লুমিহেল্প এলইডি দক্ষতা কেন্দ্র ও আইকিউএসি-র যৌথ উদ্যোগে শনিবার কলেজের পদার্থ বিজ্ঞান প্রয়োগশালায় “এলইডি বাল্ব মেরামত ও টেকসই সমাজসেবা” শীর্ষক এক মূল্য সংযোজনমূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের হাতে কলমে প্রযুক্তিগত দক্ষতা প্রদান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি…
রাস্তাঘাটের স্থায়ী সমাধানে পূর্ত বিভাগের সঙ্গে বৈঠক জাকারিয়ার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১১ মে : উত্তর করিমগঞ্জ কেন্দ্রে দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ। নির্বাচনে জয়লাভের পর দলীয় কর্মসূচিতে যোগ দিতে গুয়াহাটি গিয়েছিলেন তিনি। কেন্দ্রে ফিরে এসেই উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক ও বিভাগীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে এলাকার ভাঙাচোরা রাস্তা, দুর্বল…
আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার নির্বাচনে জমে উঠেছে লড়াই, মুখোমুখি দুই প্যানেল
বরাক তরঙ্গ, ১১ মে : আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে চলেছে আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার (আউটা) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে চর্চা ও উৎসাহ তুঙ্গে উঠেছে। এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ায় শিক্ষক মহলে ভোটের আবহ আরও জমে উঠেছে। একদিকে রয়েছে ড. অমিত কুমার দাসের নেতৃত্বাধীন প্যানেল, অন্যদিকে অধ্যাপক…
শিলচর রামকৃষ্ণ মিশনে আধুনিক ফিজিওথেরাপি কক্ষের উদ্বোধন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১১ মে : শিলচরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মা সারদা দাতব্য চিকিৎসালয়ে রোগীদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে সোমবার সকালে অত্যাধুনিক ফিজিওথেরাপি মেশিনসহ নতুন ফিজিওথেরাপি কক্ষের উদ্বোধন করা হয়। মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজ ও স্বামী বৈকান্ঠানন্দজি মহারাজ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ফিতা কেটে নতুন কক্ষটির আনুষ্ঠানিক সূচনা করেন। এই উদ্যোগকে রামকৃষ্ণ মিশনের মানবসেবামূলক…
রাজ্যে ১৯টি কেন্দ্রে সফল এনআরপি প্রশিক্ষণ কর্মসূচি
বরাক তরঙ্গ, ১১ মে : জাতীয় নিওনেটাল রিসাসিটেশন প্রোগ্রাম (এনআরপি) দিবসে ঐতিহাসিক সাফল্যের সাক্ষী থাকল দেশ। রবিবার সারা ভারতে একদিনে ১১০০টি ওয়ার্কশপের মাধ্যমে প্রায় ২৩ হাজার চিকিৎসক ও নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেয় অসমও। রাজ্যের মোট ১৯টি কেন্দ্রে সফলভাবে এনআরপি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। রাজ্যের লাখিমপুর, যোরহাট, তেজপুর, তিনসুকিয়া এবং ধুবড়ি…
কলেজ রোড-সুভাষনগর ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির
বরাক তরঙ্গ, ১১ মে : শিলচরের কলেজ রোড-সুভাষনগর ব্যবসায়ী সমিতির বিশেষ উদ্যোগে সোমবার দুপুরে এক সফল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব শিলচর এবং বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরাম কাছাড় জেলা কমিটির সহযোগিতায় সমিতির কোষাধ্যক্ষ বিধান দাসের শ্রীদ্যুতি নামের ঔষধের দোকানঘরে এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে প্রায় ১৮ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের…
শ্রীভূমিতে আতিথেয়তা ও পর্যটন শিক্ষায় সচেতনতা আসাম বিশ্ববিদ্যালয়ের
বরাক তরঙ্গ, ১১ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ সম্প্রতি শ্রীভূমি জেলায় এক সচেতনতামূলক ও আউটরিচ কর্মসূচির আয়োজন করে। বিভাগের কর্মমুখী পাঠ্যক্রম সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অ্যাকাডেমিক সহযোগিতা সুদৃঢ় করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই প্রচারাভিযানে নেতৃত্ব দেন বিভাগের প্রধান অধ্যাপক সঞ্জীবকুমার সাক্সেনা। তাঁর সঙ্গে ছিলেন…
শিলচর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান, আটক মহিলাসহ দুই পাচারকারী
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ মে : শিলচর রেলস্টেশনের ২ নম্বর গেট সংলগ্ন অন্নপূর্ণা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে মাদক সহ এক মহিলা ও যুবককে আটক করে পুলিশ। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ শিলচর রেলস্টেশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। জানা গেছে, এক মাদক পাচারকারী শিলচর-রাঙ্গিয়া ট্রেনে যাত্রার চেষ্টা করছে—…
মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পাথারকান্দির পাঁচ শতাধিক কর্মী-সমর্থক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১১ মে : অসমের রাজনীতিতে ফের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য। উন্নয়ন, জনসমর্থন এবং সাংগঠনিক শক্তিকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রেও। দলীয় সূত্রে জানা…
শিলচরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান, ৫০ লক্ষ উদ্ধার সহ আটক চার
বরাক তরঙ্গ, ১১ মে : আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে শিলচর সদর পুলিশ। রবিবার দাসকলোনি ও আশ্রম রোড এলাকায় একযোগে অভিযান চালিয়ে জুয়ার সঙ্গে জড়িত চার ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, দাসকলোনির উদয়ন কমপ্লেক্স রোড এবং আশ্রম রোড এলাকায় হানা দিয়ে বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত…
