দিগরখাল উচ্চমাধ্যমিকে শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : দিগরখাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা কার্যসূচী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অস্থায়ী শহীদ বেদীর সামনে প্রদীপ প্রজ্বলন করে কার্যসূচীর সূচনা করেন পরিচালনা সমিতির সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী। এরপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভাপতি সহ, পরিচালনা সমিতির কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, অ্যাকাডেমিক ইনচার্জ ডক্টর অহি উদ্দিন আহমদ, শিক্ষক বিভাস রঞ্জন দাস, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক গণেশ রায়, সমাজসেবী দিপঙ্কর পাল প্রমুখ।

এদিন বিদ্যালয়ের শিক্ষক সুমন দাসের বাবা প্রয়াত সজল দাসের স্মৃতিতে কৃতী পড়ুয়া দেবাঞ্জন পুরকায়স্থ ও অনিক চক্রবর্তীকে মেধা পুরস্কার এবং তাঁর মা প্রয়াত কল্পনারানি দাসের স্মৃতিতে কৃতী পড়ুয়া আকাশ পাল, স্নেহা গোস্বামী, বর্ষা বৈষ্ণব, অপি দাস ও বিপাশা পালকে মেধা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপি সদস্যা রুমা রায়, পরিচালনা সমিতির সদস্যা সনকা রায় প্রমুখ। উপস্থিত বিশিষ্টজনেরা শিক্ষক সুমন দাসের উদ্যোগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *