বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ মে : শিলচরের মালুগ্ৰাম এলাকার স্বামীজি রোড সংলগ্ন চৈতন্যনগর লেন নং–২ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫০ বছর বয়সী মণিরাজ মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আনুমানিক ২০ হাজার ইয়াবা সন্দেহভাজন ট্যাবলেট উদ্ধার হয়। এনডিপিএস আইনের অধীনে নির্ধারিত সমস্ত প্রক্রিয়া মেনে মাদকদ্রব্যগুলি জব্দ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মণিরাজ মণ্ডলকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।



