JUBO DARPAN EXCELLENT AWARDS 2026-এর জন্য মনোনীত মডেল পূজা ঘোষ

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মে : গুয়াহাটি শহরের ধীরেনপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী, উদ্যোক্তা ও মডেল পূজা ঘোষ “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত হয়েছেন। সমাজসেবা, মডেলিং এবং নারী নেতৃত্বের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে।

পেশাগত জীবনে তিনি “Utkriist Events”-এর Managing Director হিসেবে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। পাশাপাশি মডেলিং জগতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত “Mrs India International” প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উত্তর-পূর্ব ভারতের গর্ব বাড়িয়েছিলেন পূজা ঘোষ।

সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রেও তাঁর অবদান বিশেষভাবে প্রশংসনীয়। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা জেলার সদস্য হিসেবেও কাজ করছেন। নারী ক্ষমতায়ন ও সমাজের উন্নয়নের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন।

এছাড়াও তিনি দিল্লি থেকে “Face of Northeast” সম্মানে ভূষিত হন এবং সাহিত্য সভার তরফ থেকেও বিশেষ সম্মাননা লাভ করেন। তাঁর এই বহুমুখী সাফল্য ও সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর অন্যতম যোগ্য সম্মানপ্রাপ্ত ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে।

শিলচর থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক পত্রিকা ও ডিজিটাল মিডিয়া “যুব দর্পণ”-এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা (NCYS) ও আর কে ইন্টারটেইনমেন্ট-এর সহযোগিতায় এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।

আগামী ৩১ মে, রবিবার বিকেলে গুয়াহাটিতে অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পূজা ঘোষকে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। এই সম্মান আগামী দিনে সমাজ ও নারী উন্নয়নের কাজে তাঁকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *