বরাক তরঙ্গ, ২৫ মে : আগামীকাল ২৬ মে আন্তর্জাতিক ধামাইল দিবস উপলক্ষে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে শহরের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিক সংস্থা সম্মিলিত লোকমঞ্চ। মঞ্চের সম্পাদক ভাস্কর দাস জানিয়েছেন, অনুষ্ঠানটি রাত্রিবেলা নয়, সকাল ১১টায় শুরু হবে এবং সারা দিন ধরে নৃত্য, সঙ্গীত ও স্থানীয় লোকসংস্কৃতির নানান প্রদর্শনী চলবে। চলমান অনুষ্ঠানে সম্মিলিত লোকমঞ্চ নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে শ্রদ্ধেয় রাধারমন দত্তের জন্মদিনও পালন করবে। মঞ্চের পক্ষ থেকে রাধারমন দত্তকে ধামাইল দিবস হিসেবে চিহ্নিত করে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্যস্তরের মন্ত্রী এবং জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পেশ করা হয়েছে, জানান ভাস্কর দাস।
তিনি বলেন, সংস্কৃতিপ্রেমিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও তাৎপর্যপূর্ণ করে তুলতে সহায়তা করবেন এটাই মঞ্চের প্রত্যাশা। ভাস্কর দাস আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা ধামাইল সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে নতুন এক উৎসবের অঙ্গীকার করতে চাই। রাধারমন দত্তের জন্মদিনকে ধামাইল দিবস হিসাবে ঘোষণা করলে তা স্থানীয় লোকসংস্কৃতিকে জাতীয় মানচিত্রে আনতে সহায়ক হবে।”



