সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা : শনিবার প্রেস ক্লাবে জরুরি সভা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচরে ‘বরাকবাণী ‘সংবাদমাধ্যম কার্যালয়ে বৃহস্পতিবার তাণ্ডব চালিয়ে সাংবাদিক রাজু দাসের উপর যে প্রাণঘাতী আক্রমণ করা হয়, শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে। শিলচর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে এক বিবৃতিতে বলেন এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সর্বস্তরের সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়েছে।এর পরিপ্রেক্ষিতে শনিবার, ৩০ মে বেলা সাড়ে এগারোটায় শিলচর প্রেস ক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *