বাগপুর-সোনাবাড়িঘাট জেলা পরিষদ তহবিলের অর্থে দু’টি কাজের শিলান্যাস আমিনুল হকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : বাগপুর-সোনাবাড়িঘাট জেলা পরিষদ সদস্যার তহবিলের অর্থে দু’টি কাজের শিলান্যাস করলেন সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। শুক্রবার দক্ষিণ সৈদপুর জিপির কাটাগাছতলা এলাকার জলিলিয়া শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্নে একটি কমিউনিটি হলের কাজের সূচনা করেন বিধায়ক। এ ছাড়াও এদিন উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুমদার, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করকে সংবর্ধনা জানানো হয়। সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান।

উল্লেখ্য, দু’টি কাজ ফিফটিন ফাইনান্স ২০২৪-২৫ আর্থিক অনুদানে কাজ শুরু হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *