এনএইচ-৩৭ উন্নয়নে ৩১.২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, কৃতজ্ঞতা কৃষ্ণেন্দুর

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ জুন : আসামের সড়ক অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার জন্য এলো এক বড় সুখবর। কান্দিগ্রাম মালুয়া থেকে বিদ্যমান করিমগঞ্জ বাইপাস পর্যন্ত জাতীয় সড়ক এনএইচ-৩৭-এর ‘ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট’ প্রকল্পে ৩১.২২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (MoRTH)। প্রকল্প অনুমোদনের খবর জানিয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি (বরাক উপত্যকা ও এনসি হিল উন্নয়ন) বিভাগের মন্ত্রী ও পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও উন্নয়নের দাবি ছিল। এই অনুমোদনের ফলে করিমগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মন্ত্রী জানান, প্রকল্পটি শুধু একটি রাস্তা সংস্কার কর্মসূচি নয়, বরং সমগ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত সড়ক যোগাযোগের ফলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি এই প্রকল্প অনুমোদনের জন্য আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগেই বরাক উপত্যকাসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনএইচ-৩৭-এর এই অংশটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে রাস্তার মান উন্নত হবে, যাতায়াত নিরাপদ ও দ্রুততর হবে এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *