গুমড়া বাজারে সরকারি মার্কেট শেড দখলের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য, তদন্তে বিডিও ও পুলিশ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্র এলাকার ঐতিহ্যবাহী গুমড়া বাজারে সরকারি মার্কেট শেড দখলের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি সরকারি জমিতে টিনের বেড়া তুলে দখলের চেষ্টা চালায়। সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাজারের ব্যবসায়ী ও…

Read More

বরাকে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের নয়া কেন্দ্রীয় কমিটি, সভাপতি রমাকান্ত ও সম্পাদক রাজেশ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বরাক উপত্যকায় কৈবর্ত সমাজের সাংগঠনিক ঐক্যকে আরও শক্তিশালী করতে গঠিত হলো কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ আড়াই বছরের ধারাবাহিক সাংগঠনিক উদ্যোগ, মতবিনিময় ও প্রস্তুতির পর এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বসবাসকারী কৈবর্ত সমাজের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সমাজকর্মীদের সঙ্গে ধারাবাহিক আলোচনার…

Read More

অসম পুলিশ প্রশাসনে বড় রদবদল, কাছাড়ের নয়া সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : অসৃ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের অংশ হিসেবে আইপিএস কর্মকর্তা পার্থ প্রতিম দাসকে কাছাড় জেলার নতুন সিনিয়র পুলিশসুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র (এ) বিভাগের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়, নগাঁও থেকে বদলি করে পার্থ প্রতিম দাসকে কাছাড়ের পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি এপিএস কর্মকর্তা…

Read More

জগন্নাথ সিং কলেজে ভারতীয় শিক্ষণ মণ্ডল দ্বারা ব্যাস পূজা আয়োজিত

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ভারতীয় শিক্ষণ মন্ডল কাছাড় জেলা সমিতি দক্ষিণ আসাম প্রান্ত ও জগন্নাথ সিং কলেজ উধারবন্দ এর যৌথ উদ্যোগে শুক্রবার গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ দেব। স্বাগত ভাষণ রাখেন কলেজের অধ্যক্ষ সমরেন্দ্র সিংহ। প্রাস্তাবিক ভাষণ রাখেন কলেজের ইংরেজি বিভাগের…

Read More

অসম-মণিপুর সীমান্তে পণ্যবাহী লরির দীর্ঘ সারি, পচে নষ্ট হচ্ছে খাদ্যসামগ্রী

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মণিপুরের চলমান অশান্তির প্রভাব পড়েছে অসম-মণিপুর সীমান্তে। সীমান্তবর্তী জিরিঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী লরি দিনের পর দিন আটকে থাকায় বিপাকে পড়েছেন চালক-খালাসিরা। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় বহু খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, ফুলেরতল থেকে মণিপুরের জিরিবাম হয়ে ইম্ফলগামী পণ্যবাহী লরিগুলি সীমান্তে আটকে রয়েছে। চালকদের অভিযোগ,…

Read More

শিলচরে এসআরডি শিক্ষকদের বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার অসম রাজ্য প্রাথমিক শিক্ষা সম্মিলনীর কাছাড় জেলা কমিটির উদ্যোগে জেলা এলিমেন্টারি এডুকেশন অফিসের সামনে বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা বেতন সংক্রান্ত সরকারি নির্দেশিকা বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদে সামিল হন। প্রতিবাদকারীদের অভিযোগ, বেতন প্রদানের ক্ষেত্রে ‘এসএনডি…

Read More

ড্রেন বন্ধ থাকায় জমাজলে নাজেহাল কুরকুরি, বিপাকে সাধারণ মানুষ

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কালাইন ব্লকের অধীন কুরকুরি গ্রাম পঞ্চায়েতের কুরকুরি ১ম খণ্ড এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন বন্ধ থাকায় তীব্র জমাজলে সৃষ্টি হয়েছে। ফলে বর্ষাকালে রাস্তায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান জল জমে থাকছে। টানা বৃষ্টিতে বহু বাড়িঘরও জলমগ্ন হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পড়ুয়া, বয়স্ক ও শয্যাশায়ী রোগীরা। স্থানীয়দের অভিযোগ, এলাকার…

Read More

স্মিতনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই বসতঘর

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার পূর্ব ধলাইয়ের স্মিতনগরে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা সারদা দাসের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে পরিবারের সদস্যরা সময়মতো ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। জানা গেছে, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে…

Read More

সার পাচার মামলায় নতুন মোড় : পুলিশের জালে আরও এক, একই নম্বরের দু’টি ট্রাক বাজেয়াপ্ত

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : কাছাড় জেলায় ইউরিয়া সার পাচার চক্রের বিরুদ্ধে তদন্তে নতুন অগ্রগতি ঘটেছে। প্রায় দুই সপ্তাহের তদন্তের পর মায়ান্মারে সার পাচারের চেষ্টার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। ধৃত ব্যক্তি শিলচরের তারাপুর এলাকার বাসিন্দা জনি। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার…

Read More

প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণের আহ্বান কিশোর নাথের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ আগস্ট : কাছাড় জেলার শিলচরের মাছিমপুরে অবস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র (কেভিকে)-এর বিআর দত্ত অডিটোরিয়ামে বৃহস্পতিবার কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক সভা ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি উদ্যোগে উন্নতমানের বীজের পাশাপাশি নারিকেল, লেবু ও সুপারি গাছের চারা কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে টেকসই কৃষি ব্যবস্থা, আধুনিক চাষাবাদ এবং…

Read More