শিবেরগুল মহাবীর পাব্লিক হায়ার সেকেন্ডারি স্কুলে অত্যাধুনিক ভবনের শিলান্যাস

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৯ জুন : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল শিবেরগুল মহাবীর পাব্লিক হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্প। মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে শুক্রবার লোয়াইরপোয়া ব্লকের এই শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যাধুনিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হয়। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের সূচনায় বিদ্যালয় কর্তৃপক্ষ,…

Read More

বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে ধোয়ারবন্দে বৌদ্ধিক সভা রবিবার

বরাক তরঙ্গ, ১৯ জুন : বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ আদালতের একটি বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে আগামী ২১ জুন (রবিবার) এক বৌদ্ধিক সভার আয়োজন করেছে ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) কেন্দ্রীয় কমিটি। কাছাড় জেলার ধোয়ারবন্দের গ্রিন উড রিসোর্টে দুপুর ১২টা থেকে এই সভা অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার একটি উপযুক্ত স্থানে গৌহাটি উচ্চ আদালতের বেঞ্চ…

Read More

২১ জুন শিলচরে বিদ্যুৎ গ্রাহক অভিবর্তন অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ১৯ জুন : বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ জুন শিলচরে এক বিদ্যুৎ গ্রাহক অভিবর্তনের ডাক দেওয়া হয়েছে। অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে ২১ জুন বেলা ১১ টায় শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে এই অভিবর্তন অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিবর্তনে মূলত চারটি…

Read More

মোদির নেতৃত্বে দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা অর্জন করেছে : কিশোর নাথ

বরাক তরঙ্গ, ১৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বড়খলা ডেভেলপমেন্ট ব্লকের উদ্যোগে শুক্রবার ব্লক মাল্টিপারপাস হলে এক জন কল্যাণ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা বিধায়ক কিশোর নাথ। শিবিরে উপস্থিত ছিলেন শ্রীকোণা মণ্ডলের সভাপতি জয় প্রকাশ সিনহা, বড়খলা মণ্ডলের সভাপতি পিনাককান্তি সহ বিভিন্ন…

Read More

মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ধলাইয়ে বিজেপির ‘প্রগতি যাত্রা’

বরাক তরঙ্গ, ১৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে এক বর্ণাঢ্য ‘প্রগতি যাত্রা’ অনুষ্ঠিত হয়। শুক্রবার পানিভরা এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বিজেপির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।ভারতমালা প্রকল্পের অধীনে নির্মিত সড়কপথে আয়োজিত এই যাত্রায় উপস্থিত ছিলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ…

Read More

ব্যতিক্রম এডুকেশন কনক্লেভের ১০.০-এ প্যানেলিস্ট হিসেবে বিশ্বজিৎ ভট্টাচার্য

শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ জুন : শিক্ষা, নেতৃত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার লক্ষ্যে আগামী ৩০ জুন শিলচর উইমেন্স কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ১০.০ ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে, দ্য টাইমস অব ইন্ডিয়ার সহযোগিতায়, নেরিম গ্রুপ অব ইনস্টিটিউশনস ও জেআইএস গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় এবং উইমেন্স কলেজ, শিলচরের অনুপ্রেরণায় আয়োজিত এই শিক্ষামূলক সম্মেলনে…

Read More

রেল শ্রমিকদের প্রতি দায়বদ্ধতাই এমপ্লয়িজ ইউনিয়নের মূল শক্তি

বরাক তরঙ্গ, ১৯ জুন : ‘কর্মীদের স্বার্থরক্ষার অঙ্গীকার’ এই প্রতিশ্রুতিকে পাথেয় করে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন শ্রমিকস্বার্থে লড়ে যাচ্ছে। এরই প্রতিফলন ঘটল বদরপুর শাখা সংগঠনে। ১৪ জুন বদরপুরে এনএফআরইইউ-এর সাধারণ সম্পাদক মুনীন্দ্র শইকিয়া এবং কেন্দ্রীয় সভাপতি পার্থ ভৌমিকের উপস্থিতিতে সভায় শক্তি, ঐক্য এবং এক বিরল চিত্র ফুটে উঠল। এদিন বিকেলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় কেন্দ্রীয় ও…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে সুমন গুণ

বরাক তরঙ্গ, ১৯ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. সুমন গুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, গবেষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ১৯ জুন শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন তিনি। প্রত্যেকেই অধ্যাপক গুণকে শুভেচ্ছা জানান ও আশা প্রকাশ করেন যে, তাঁর মেধাবী নেতৃত্বে  বাংলা বিভাগের সার্বিক বিকাশ  ঘটবে। অধ্যাপক গুণ…

Read More

“জাপানে কর্মসংস্থানের সুযোগ” বিষয়ক আলোচনা সভা রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৯ জুন : রাধামাধব কলেজের স্কিল ডেভেলপমেন্ট (সেলফ ফিনান্সিং) সেল এর উদ্যোগে ও এশিয়ান আসাম একাডেমি (এশিয়ান ওয়ান) এর সহযোগিতায় শুক্রবার কলেজ কনফারেন্স হলে আয়োজিত হলো “জাপানিজ ভাষা ও জাপানে কর্মসংস্থানের সুযোগ” বিষয়ক আলোচনা সভা। আসাম সরকারের সিএম ফ্লাইট (CM-FLIGHT) স্কিমের অধীনে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিতেই এই…

Read More

ইউসিসি : ভকতপুরে জুম্মার নামাজ শেষে কালো ব্যাজ পরে বিক্ষোভ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ জুন : অভিন্ন দেওয়ানী বিধি (ইউসিসি) বিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলমান প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার শিলচর কাঁঠাল রোডের ভকতপুর-চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জুমার নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। তাঁরা কালো ব্যাজ ধারণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে নিজেদের…

Read More