বাল্যবিবাহবিরোধী অভিযানে রাজ্যজুড়ে ১৬২ জন গ্রেফতার, কাছাড়ে ২৭

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যজুড়ে ফের বৃহৎ অভিযান চালাল অসম পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালিয়ে মোট ১৬২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ধুবড়ি জেলায় সর্বাধিক ৬২ জন এবং গোয়ালপাড়া জেলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কাছাড় জেলায় ২৭ জন এবং হাইলাকান্দি জেলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, রাজ্যজুড়ে চলা বাল্যবিবাহবিরোধী অভিযানের অংশ হিসেবে কাছাড় জেলার সোনাইতেও অভিযান চালায় পুলিশ। একযোগে বিভিন্ন স্থানে হানা দিয়ে বাল্যবিবাহের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে ধৃতদের সোনাই থানায় নিয়ে আসে পুলিশের দল।

বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করার লক্ষ্যে রাজ্যজুড়ে এই অভিযান চালানো হচ্ছে। পুলিশের এই পদক্ষেপে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *