অখিল ভারতীয় চা মজদুর সংঘের সম্মেলন, গঠিত নয়া কাছাড় জেলা কমিটি

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : সিটু অনুমোদিত অখিল ভারতীয় চা মজদুর সংঘের পঞ্চম সম্মেলন শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। ডলু চা-বাগানের সভাগৃহে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার বিভিন্ন চা বাগান থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে চা শ্রমিকদের নানাবিধ সমস্যা, দাবি-দাওয়া ও অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের আসাম রাজ্য কমিটির নেতা রয়েল সোরেন। তিনি রাজ্যের চা শ্রমিকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সরকারের শ্রমিকবিরোধী নীতির সমালোচনা করেন এবং শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সিটু নেতা সমীরণ আচার্য। আলোচনার পর সর্বসম্মতিক্রমে সুপ্রিয় ভট্টাচার্যকে সভাপতি এবং মনীষ কর্মকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য তাঁর বক্তব্যে আগামী দিনে চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও স্বার্থরক্ষার লক্ষ্যে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি শ্রমিক ঐক্যকে শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *