বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে জেএসএস-এর সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুন : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে জন শিক্ষণ প্রতিষ্ঠান (জেএসএস)-এর উদ্যোগে শুক্রবার শিলচরের কলেজ রোডস্থিত সফট সলিউশন কম্পিউটার ইনস্টিটিউটে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তুহিন কান্তি দাস। তিনি তাঁর বক্তব্যে শিশুশ্রমের ভয়াবহ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, প্রতিটি শিশুর মৌলিক অধিকার হলো শিক্ষা, সুরক্ষা এবং একটি সুন্দর শৈশব লাভ করা। শিশুশ্রম শিশুদের ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে উল্লেখ করে তিনি এই সামাজিক ব্যাধি রোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দক্ষতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর হয়ে ওঠার জন্য উৎসাহিত করেন। অনুষ্ঠানের শেষে শিশুশ্রমমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। শিশুদের শিক্ষা ও অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *