সোনাই নদীতে ভাসমান অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই : সোনাই পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাই নরসিংহ আখড়ার ঠিক পিছনে সোনাই নদীর তীরে বৃহস্পতিবার একটি ভাসমান অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা নদীতে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে। জানা গেছে, মৃত ব্যক্তির পরনে ছিল একটি হাফ প্যান্ট ও লাল রঙের টি-শার্ট। তবে মৃতদেহটির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতের পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *