আধুনিক চা শিল্প-পর্যটনের ওপর গুরুত্ব আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ মে : আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজাস্টার রিস্ক রিডাকশন ক্লাব এবং টি বোর্ড ইন্ডিয়ার আঞ্চলিক দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় চা শিল্পের বর্তমান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনিক কৃষি পদ্ধতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন…

Read More

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর সহ পাঁচ লক্ষ টাকা ও আসবাবপত্র

বরাক তরঙ্গ, ২১ মে : কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র চানা-মটর ব্যবসায়ী পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধন থেকে নেওয়া ঋণের তিন লক্ষ টাকা, ব্যবসার জন্য জমানো আরও দুই লক্ষ নগদ অর্থ,…

Read More

চেংকুড়ি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ, বিক্ষোভ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ মে : চেংকুড়ি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। পরে তাঁরা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ অনুযায়ী,…

Read More

মাতৃভাষা সুরক্ষা সমিতির সাহিত্য সাময়িকী ‘মাতৃভাষা’-র ৩৮তম সংখ্যা উন্মোচন

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২১ মে : ভাষা শহিদ দিবসে  প্রকাশিত হল মাতৃভাষা সুরক্ষা সমিতির সাহিত্য সাময়িকী ‘মাতৃভাষা’-এর ৩৮তম সংখ্যা। এদিন উন্মোচন অনুষ্ঠান সহ প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ১৯ মে ভাষা শহিদ দিবস তথা মাতৃভাষা সুরক্ষা দিবস পালন করল মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড় জেলা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা…

Read More

চিরুকান্দি হত্যাকাণ্ড : দু’দিনের রিমান্ডে মৃত ব্যক্তির স্ত্রী, পলাতক প্রেমিক

বরাক তরঙ্গ, ২১ মে : শিলচর শিশুমন্দির স্কুল রোডের বাসিন্দা বাপি দাস (৩০) হত্যাকাণ্ডে তার স্ত্রী মনসা দাস (২৯)-কে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালিয়ে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে আরও জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। পুলিশ মনসা দাসকে গ্রেফতার করলেও এই…

Read More

ঈদ-উল আজহা : হাইলাকান্দিতে জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২০ মে : আসন্ন ঈদ-উল আজহা (বকরিইদ) উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।  বৈঠকে  জেলার প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ…

Read More

‘আমার ভাষা আমার প্রাণ’-এর উদ্যোগে উনিশে মে পালন

বরাক তরঙ্গ, ২০ মে : পাথারকান্দিতে গভীর শ্রদ্ধা, আবেগ ও সাংস্কৃতিক পরিবেশে পালিত হলো বাংলা ভাষা শহিদ দিবস। সাহিত্য সংগঠন ‘আমার ভাষা আমার প্রাণ’-এর উদ্যোগে উনিশে মে উপলক্ষে কটামণির ঝর্ণা ভিলায় আয়োজিত স্মরণসভা পরিণত হয় এক আবেগঘন সাংস্কৃতিক মিলনমেলায়। ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক, শিক্ষক, কবি, শিল্পী, নাট্যকর্মী ও সমাজসেবীরা। অনুষ্ঠানের সূচনা…

Read More

হাইলাকান্দিতেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২০ মে : পেট্রোল-ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব এসইউসিআই (কমিউনিস্ট) হাইলাকান্দি জেলা কমিটি। বুধবার দলের উদ্যোগে হাইলাকান্দি শহরের মাটিজুরি পয়েন্টে এক প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি এসইউসিআই (কমিউনিস্ট) অসম রাজ্য কমিটির ডাকে সংগঠিত রাজ্যব্যাপী আন্দোলনের অংশ হিসেবে পালিত হয়। প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী ও…

Read More

ভাষা শহিদ দিবসে হাইলাকান্দিতে রক্তদান ৩৫ জনের

বরাক তরঙ্গ, ২০ মে : ভাষা সেনানীদের স্মরণে হাইলাকান্দিতে ৩৫ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন। মঙ্গলবার ১৯  মে ছিল ৬৫তম একাদশ ভাষা শহিদ দিবস। আর একই দিনে ছিল বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ২৫তম প্রতিষ্ঠা দিবস। এদিন থেকেই ফোরামের রজত জয়ন্তী বর্ষের সূচনা হয়। এদিন সকাল এগারোটায় হাইলাকান্দির একাদশ শহিদ সরণী রোডে অবস্থিত দুর্গাবাড়ির…

Read More

ইটখোলা শাখার ব্যাঙ্ক কর্মীদের উপর হামলা : সরব ব্যাঙ্ক ইউনিয়ন

বরাক তরঙ্গ, ২০ মে : কাছাড় জেলার ইটখোলা অসম গ্রামীণ ব্যাঙ্কের শাখায় কর্মরত দুই কর্মীর উপর হামলার ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাঙ্ক কর্মীদের উপর হামলার এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে ব্যাঙ্ক মহল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে অসম গ্রামীণ…

Read More