কালীগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু, খুন না আত্মহত্যা ঘিরে ধোঁয়াশা

বরাক তরঙ্গ, ২২ মে : কালীগঞ্জের বাগবাড়ি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রানা চক্রবর্তী (৪৭)। তিনি বানিয়ারগুল গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। কাজের সূত্রে বাগবাড়ি গ্রামের ছেরাগি এলাকায় মায়ারানি সরকার নামে এক মহিলার সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রানা চক্রবর্তী ও মায়ারানি…

Read More

ঈদ-উল আজহা : গুজব না ছড়াতে, অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করতে আহ্বান শ্রীভূমি প্রশাসনের

বরাক তরঙ্গ, ২২ মে : শ্রীভূমি জেলায় আসন্ন ঈদ উল আজহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রীভূমি সদর সার্কেলর সার্কেল অফিসার বিক্রম ছেত্রী, সহকারী আয়ুক্ত পূজা ডাওলাগাপু,  ডিএসপি মুকুট কলিতা,…

Read More

শনি-রবি দু’দিন নাটক বরাকবঙ্গের

বরাক তরঙ্গ, ২১ মে : একে কবিপক্ষ, সেইসঙ্গে উনিশের মাস বলে কথা! তাই এবার ‘বঙ্গভবনে এ মাসের নাটক’ হবে পরপর দুইদিন। আগামী শনিবার শিলচর বঙ্গভবনে মঞ্চস্থ হতে চলেছে ভাবীকাল থিয়েটার গ্রুপের নতুন প্রযোজনা “বন্ধ দুয়ার খোলো”। রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নাটক অবলম্বনে এই নাট্য তৈরি হয়েছে। রবিবার নাটক করবে থিয়েটার ওয়ার্কশপ, বদরপুর। তাঁদের প্রযোজনা ‘আইডেন্টিটি’। ‘অচলায়তন’ নাটকে…

Read More

শিলচরে তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত উপ-সঞ্চালক হিসেবে দায়িত্ব নিলেন অরুণাভ চৌধুরী

বরাক তরঙ্গ, ২১ মে : প্রশাসনিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাছাড়ের সহকারী আয়ুক্ত অরুণাভ চৌধুরী বুধবার আনুষ্ঠানিকভাবে তথ্য ও জনসংযোগ বিভাগ, বরাক ভ্যালি জোন, শিলচরের ভারপ্রাপ্ত উপ-সঞ্চালকের দায়িত্বভার গ্রহণ করেন। অসমের রাজ্যপালের জনসংযোগ আধিকারিক হিসেবে লাকি বিশ্বাসের নতুন নিয়োগের পর এই পদে দায়িত্ব নিলেন তিনি।২০২১ ব্যাচের এসিএস ক্যাডারের আধিকারিক অরুণাভ চৌধুরী কাছাড় জেলায় যোগদানের…

Read More

বদরপুরে মাদক সহ আটক দুই যুবক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ মে : বদরপুরে ফের বড়সড় সাফল্য পেল বদরপুর থানা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ প্রায় ১০ হাজার, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। এই ঘটনায়…

Read More

পাথারকান্দিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ মে : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী পাথারকান্দিতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। এই ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাথারকান্দি থানার কাছে খবর…

Read More

ক্ষুদে ফুটবলারদের নিয়ে ব্যতিক্রমী  জন্মদিন পালন করল স্মিথ লস্কর

বরাক তরঙ্গ, ২১ মে : খোঁজ ক্রীড়া ও সামাজিক সংগঠন সচিব সজল লস্করের একমাত্র পুত্র স্মিথ লস্কর বৃহস্পতিবার ইটখোলা মাঠে ইটখোলা ফুটবল কুচিং সেন্টারের প্রায় ত্রিশজন খুদে ফুটবলার ও ক্রীড়া সংগঠদের নিজের নবম জন্মদিন পালন করল।এদিন স্মিথ বাবা  সজল লস্করকে নিয়ে খুদে ফুটবলারদের একটি করে জার্সি ও প্যান্ট উপহার হিসেবে তুলে  দেয়।ইটখোলা ফুটবল কোচিং সেন্টার…

Read More

আধুনিক চা শিল্প-পর্যটনের ওপর গুরুত্ব আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ মে : আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজাস্টার রিস্ক রিডাকশন ক্লাব এবং টি বোর্ড ইন্ডিয়ার আঞ্চলিক দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় চা শিল্পের বর্তমান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনিক কৃষি পদ্ধতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন…

Read More

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর সহ পাঁচ লক্ষ টাকা ও আসবাবপত্র

বরাক তরঙ্গ, ২১ মে : কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র চানা-মটর ব্যবসায়ী পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধন থেকে নেওয়া ঋণের তিন লক্ষ টাকা, ব্যবসার জন্য জমানো আরও দুই লক্ষ নগদ অর্থ,…

Read More

চেংকুড়ি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ, বিক্ষোভ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২১ মে : চেংকুড়ি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। পরে তাঁরা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ অনুযায়ী,…

Read More