গ্যাস এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন মালিকের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : চেংকুড়ি রোডের জিপি ইন্ডেন এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন মালিকের, আইওসি নির্দেশিকা মেনেই গ্যাস সরবরাহের দাবি শুক্রবার বিকেলে চেংকুড়ি রোডস্থিত জিপি ইন্ডেন গ্যাস এজেন্সির মালিক সুনন্দা সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রাহকদের তোলা গ্যাস সিলিন্ডারের সংকট ও ব্ল্যাকে বিক্রির অভিযোগ সম্পূর্ণভাবে খণ্ডন করেন। তিনি জানান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-এর…

Read More

৩১ মে শিলচরে জেলা ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ২২ মে : গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মে শিলচরের গভর্নমেন্ট গার্লস’ হায়ার সেকেন্ডারি স্কুলে জেলা ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে অসম লিঙ্গুইস্টিক মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড; এবছর এটি অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটির চতুর্থ সংস্করণ হিসেবে। শুক্রবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার…

Read More

ভাষা শহিদ স্মরণ রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ২২ মে : যথাযোগ্য মর্যদায় ১৯ মে বাংলা ভাষা শহিদ দিবস উদযাপিত হলো রাধামাধব কলেজে। কলেজের সাংস্কৃতিক কোষ-এর উদ্যোগে আয়োজিত হয় শহিদ তর্পণ অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের শুরুতে অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক দুই দিনের হাতে-কলমে কর্মশালা সম্পন্ন

বরাক তরঙ্গ, ২২ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে আয়োজিত হল দুদিনের “ফ্লো সাইটোমেট্রি” বিষয়ক প্রশিক্ষণ তথা কর্মশালা। ২১ ও ২২ মে বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত এই প্রশিক্ষণ তথা কর্মশালায় গবেষক, শিক্ষার্থী ও নবীন বিজ্ঞানীদের ফ্লো সাইটোমেট্রির তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালার আহ্বায়ক ছিলেন অধ্যাপিকা সর্বানী গিরি…

Read More

শ্রীভূমিতে মোবাইল মেডিক্যাল ইউনিটের পোর্টেবল এক্স-রে ক্যাম্পের মাধ্যমে শ্রীভূমিতে যক্ষ্মা স্ক্রিনিং জোরদার

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ ২২ মে : শ্রীভূমি জেলায় যক্ষ্মা নির্মূলকরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা স্বাস্থ্য সমিতি ও এনএইচএম এর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল মেডিকেল ইউনিটের সহায়তায় পোর্টেবল এক্স-রে স্ক্রিনিং ক্যাম্প পরিচালনার মাধ্যমে সক্রিয় যক্ষ্মা শনাক্তকরণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল যক্ষ্মা রোগের দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা…

Read More

করিমগঞ্জ সিভিল হাসপাতালে কেমোথেরাপি ইউনিট চালু

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ মে : ক্যান্সার চিকিৎসা পরিষেবা আরও শক্তিশালী করা এবং রোগীদের চিকিৎসা গ্রহণ সহজতর করার লক্ষ্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে কেমোথেরাপি ইউনিট চালু হয়েছে, যা অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ক্যান্সার হাসপাতাল, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহায়তা ও কারিগরি নির্দেশনায় কার্যকর হয়েছে। নবগঠিত কেমোথেরাপি ইউনিটে ৪টি শয্যা (বেড) রয়েছে, যেখানে কেমোথেরাপি…

Read More

কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা মেনে প্রিপেড স্মার্ট মিটার বসানো ঐচ্ছিক করার দাবি কনজুমার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২২ মে : সমগ্র রাজ্যজুড়ে বলপূর্বক প্রিপেড স্মার্ট মিটার বসানোর সরকারি অভিযানের বিরুদ্ধে এবং গ্রাহকদের অধিকার সুরক্ষার দাবিতে আজ সরব হলো অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটির পক্ষ থেকে শুক্রবার আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (APDCL)-এর শিলচর সাবডিভিশন-১ এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান…

Read More

দুই কোটি টাকার কফ সিরাপ উদ্ধার কাছাড় পুলিশের, আটক লরি চালক

বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : কাছাড় জেলায় নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে আবারও বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। গোপন সূত্রের ভিত্তিতে বড়খলা থানার অন্তর্গত পুটিছড়া টোলগেট সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়কে চেকিং অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় এস-০১-পিসি-৮৫৩০ নম্বরের একটি ছয় চাকার ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা…

Read More

কনকপুরে একমাত্র সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি যুব কংগ্রেসের

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : শিলচর কনকপুর দ্বিতীয় খণ্ড এলাকার একমাত্র প্রধান যোগাযোগ সেতুর নির্মাণকাজ দু’বছরেই শেষ না হওয়ায় ক্ষোভ ব্যক্ত করল কংগ্রেস। সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র জমা দেন শিলচর টাউন ব্লক যুব কংগ্রেসের সভাপতি প্রিয়ম দাস। স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়ম দাস জানান,…

Read More

কালীগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু, খুন না আত্মহত্যা ঘিরে ধোঁয়াশা

বরাক তরঙ্গ, ২২ মে : কালীগঞ্জের বাগবাড়ি গ্রামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রানা চক্রবর্তী (৪৭)। তিনি বানিয়ারগুল গ্রামের বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। কাজের সূত্রে বাগবাড়ি গ্রামের ছেরাগি এলাকায় মায়ারানি সরকার নামে এক মহিলার সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, রানা চক্রবর্তী ও মায়ারানি…

Read More