বরাকে প্রথমবার ‘ইকোফিক্স’ প্রযুক্তিতে রাস্তার গর্ত মেরামতি শুরু, উদ্বোধন রাজদীপের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ মে : বরাক উপত্যকায় প্রথমবারের মতো শিলচরে শুরু হয়েছে আধুনিক “ইকোফিক্স” প্রযুক্তির মাধ্যমে রাস্তার গর্ত মেরামতির কাজ। শনিবার “পথ হোল” প্রকল্পের অধীনে চালু হওয়া এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন সড়কে গর্তের সমস্যা প্রকট হয়ে ওঠে। সময়ের সঙ্গে এই গর্তগুলি…

Read More

ড্রেন সংস্কারকাজ পরিদর্শন, উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা চাইলেন রাজদীপ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচরের বিবেকানন্দ রোডে চলমান ড্রেন সংস্কারকাজ ও জলজট সমস্যার বাস্তব চিত্র খতিয়ে দেখতে শনিবার সকালে সরেজমিনে পরিদর্শনে যান শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। তিনি পুরো এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে। পরিদর্শন শেষে বিধায়ক স্থানীয় সর্বজনীন দুর্গামণ্ডপে…

Read More

উধারবন্দে গরুসহ যুবক আটক, উত্তেজনা বাজারঘাট এলাকায়

বরাক তরঙ্গ, ২৩ মে : আসন্ন ঈদ-উল আজহাকে কেন্দ্র করে উধারবন্দে গরু নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উধারবন্দের বাজারঘাট এলাকায় একটি গরুসহ একটি গাড়ি আটক করে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, শনিবার সকালে টালিগ্রামের দিক থেকে একটি গাড়িতে করে গরু নিয়ে উধারবন্দের দিকে আসছিলেন গোসাইপুর প্রথম খণ্ড…

Read More

শিলচরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ‘ইয়াসি’র স্মারকলিপি

বরাক তরঙ্গ, ২৩ মে : শিলচর শহরের ভয়াবহ ও বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ই-মেলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের প্রায় সমস্ত অভ্যন্তরীণ সংযোগকারী রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে কাছাড় কলেজ পয়েন্ট…

Read More

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলচরে সারা কাছাড় জেলা ছাত্র সংস্থার বিক্ষোভ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : সারা অসমের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল সারা কাছাড় জেলা ছাত্র সংস্থা। শুক্রবার শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সংগঠনের সদস্যরা জড়ো হয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে…

Read More

কাছাড়ের প্রভা দেবীর রাজ্যস্তরের সম্মান অর্জন

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : সদৌ অসম ছাত্র সংস্থা (AASU)-এর উদ্যোগে গুয়াহাটির প্রাগজ্যোতি সাংস্কৃতিক প্রকল্পে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে কাছাড় জেলার মেধাবী ছাত্রী প্রভা দেবীকে রাজ্যস্তরের সম্মানে ভূষিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এ বছরের অনুষ্ঠানে কাছাড় জেলার একমাত্র ছাত্রী হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মান লাভ করেন তিনি। জানা গেছে, প্রভা দেবী গুরুচরণ বিশ্ব…

Read More

শ্রীভূমিতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটি ঘোষণা, বিলি হল রবীন্দ্র প্রতিযোগিতার আবেদনপত্র

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ মে : রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে অসম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে আয়োজিত রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতাকে সামনে রেখে শ্রীভূমিতে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। শ্রীভূমি সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠানের কর্ণধারদের হাতে প্রতিযোগিতার আবেদনপত্র তুলে দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা…

Read More

বরাক নদীপথে বড়সড় মাদকবিরোধী অভিযান, আটক ২ পাচারকারী

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : কাছাড় জেলার লক্ষীপুর থানার অধীনে কাছাড় পুলিশ ও ৩৮ আসাম রাইফেলসের যৌথ অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বরাক নদীপথে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ১.০৭২ কেজি। পাশাপাশি, দু’টি সাবানের…

Read More

কাছাড়ে এনসিসি ক্যাডেটদের নিয়ে আসাম রাইফেলসের প্রেরণামূলক কর্মসূচি

বরাক তরঙ্গ, ২২ মে : কাছাড় জেলার পাইলাপুলস্থিত জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি) ক্যাম্পাসে অনুষ্ঠিত কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেটদের জন্য বিশেষ প্রেরণামূলক কর্মসূচির আয়োজন করল শ্রীকোণা ব্যাটালিয়ন, আসাম রাইফেলস। শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনের পাশাপাশি ক্যাডেটদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৫০২ জন এনসিসি ক্যাডেট, ছেলে…

Read More

বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজারভেশন আইন কঠোর প্রয়োগের দাবি বজরং দলের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মে : আসন্ন বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজারভেশন আইন কঠোরভাবে কার্যকর করার দাবিতে কাছাড় পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করেছে বজরং দল। শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল কাছাড় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উত্থাপন করে। স্মারকলিপিতে বজরং দলের পক্ষ থেকে বলা হয়, অসম ক্যাটল প্রিজারভেশন…

Read More