বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সুপ্রিয়ার, বললেন স্লোগান ছাড়া কিছুই পায়নি অসম
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। তাঁর অভিযোগ, ১০ বছর ধরে বিজেপি এবং পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের জনগণকে কেবল স্লোগান ছাড়া আর কিছুই দেননি। বৃহস্পতিবার শিলচরের কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এআইসিসি-র সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাথে…
