স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে বিশাল তিরঙ্গা র‍্যালি

Spread the news

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে বের হল এক বিশাল তিরঙ্গা র‍্যালির। বুধবার বিকেল ৫টায় শিলচর DSA প্রাঙ্গণ থেকে শুরু হয় এই র‍্যালি। জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে র‍্যালিটি পৌঁছায় গান্ধী বাগ পার্কে।

গান্ধী বাগ পার্কে পৌঁছানোর পর দেশাত্মবোধক আবহে ‘বন্দে মাতরম’ পরিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। এই তিরঙ্গা র‍্যালিতে জেলা প্রশাসন ও পুলিশের পাশাপাশি NCC, NYK, NSS, ASRLM, NULM, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন, জেলা ক্রীড়া দপ্তর এবং অন্যান্য সরকারি বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ তিরঙ্গা র‍্যালির আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন ডিআইজি, জেলা কমিশনার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *