লায়লাপুরে বিদেশি সিগারেট উদ্ধার, আটক ১

Spread the news

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : বিশেষ তল্লাশিতে বিপুল পরিমাণ চোরাচালানের বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে লায়ালাপুর পুলিশ ফাঁড়ির কর্মীরা। মঙ্গলবার তল্লাশি চালানোর সময় ভানলাল রুয়াটা (২৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার গাড়ি (ML04B 5885) ও ব্যক্তিগত তল্লাশিতে ১০০টি ESSE Lights সিগারেটের বাক্স উদ্ধার হয়। প্রতিটি বাক্সে ১০টি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০টি করে সিগারেট থাকায় মোট ২০ হাজার সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। সিগারেটের প্যাকেটে “Made under authority of KT&G, Korea” লেখা ছিল। এছাড়াও একটি Vivo মোবাইল ফোন ও গাড়ির চাবি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *