Category: বরাক
হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃত্যু
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : হাইলাকান্দি শহর সংলগ্ন সৈয়দবন্দ এলাকার একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সি টিপার চালক দিদার হোসেন শেখের। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গেছে, নিজের টিপার গাড়িতে জ্বালানি ভরাতে সৈয়দবন্দের ওই পেট্রোল পাম্পে গিয়েছিলেন দিদার। জ্বালানি ভরানোর…
সোনাইতে ভূপেন হাজরিকার শততম জন্মজয়ন্তী নানা কর্মসূচি ১৬ই
আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার শততম জন্মজয়ন্তী উপলক্ষে সোনাইয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৬ আগস্ট, রবিবার সোনাই এসসি রায় গার্লস হাইস্কুল প্রাঙ্গণে সকাল ১১টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভূপেন হাজরিকার প্রতি শ্রদ্ধা ও তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে…
দক্ষিণ করিমগঞ্জের প্রাথমিক শিক্ষার উন্নয়নে তৎপর আমিনুর রশিদ চৌধুরী
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : দক্ষিণ করিমগঞ্জের ব্লকের প্রাথমিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় পরিদর্শন করলেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুর রসিদ চৌধুরী। এদিন শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার মান, পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত…
শ্রীকোণায় তেরঙ্গা বাইক র্যালির মাধ্যমে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর উদযাপন আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : দেশাত্মবোধের আবেগ ও উদ্দীপনার সঙ্গে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রীকোণায় বর্ণাঢ্য তেরঙ্গা বাইক র্যালির আয়োজন করল আসাম রাইফেলস। র্যালিতে শতাধিক বাইকার অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা হাতে নিয়ে তাঁরা দেশপ্রেম, ঐক্য ও জাতীয় গৌরবের বার্তা তুলে ধরেন। র্যালিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দেশাত্মবোধ জাগ্রত করা…
হাইলাকান্দিতে ‘হর ঘর তিরঙ্গা’ র্যালিতে ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : দেশাত্মবোধের আবেগ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার আবহে বৃহস্পতিবার সকালে হাইলাকান্দিতে অনুষ্ঠিত হল ‘হর ঘর তিরঙ্গা’ র্যালি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা শহরজুড়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকাল ৭টায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার …
স্বচ্ছতা অভিযানে লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির পরিচ্ছন্নতার বার্তা
মোহাম্মদ জনি শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ার বার্তা নিয়ে স্বচ্ছতা অভিযানে নামল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। বুধবার বাজারিছড়া ও ইচাবিল গ্রাম পঞ্চায়েত এলাকার দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে বিভিন্ন স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচিতে শতাধিক দলীয় কর্মী ও সমর্থক অংশ নেন। এদিন বাজারিছড়া ও কালাছড়া বাজার সংলগ্ন লোয়াইরপোয়া-কানমুন…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার গবেষণা ও ওষুধ আবিষ্কার নিয়ে বক্তৃতা
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ক্যান্সার গবেষণা, রোগ নির্ণয় ও চিকিৎসার সমন্বিত পদ্ধতি এবং ওষুধ আবিষ্কারে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে একদিনের বিশেষ বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একইসঙ্গে এক বছরের ফরেনসিক সায়েন্স ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘ক্যান্সার গবেষণা, থেরানোস্টিক্স…
ধলাই-নরসিংহপুরে বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ধলাই-নরসিংহপুর মণ্ডলের উদ্যোগে বুধবার আয়োজিত হল বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে এতে অংশ…
কিশোর নাথের হস্তক্ষেপে এনআইটি অস্থায়ী কর্মীদের অনশন ভঙ্গ
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : এনআইটি শিলচরে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে থাকা চতুর্থ শ্রেণির ও ক্যাজুয়াল কর্মীদের আন্দোলনে বুধবার বড় ধরনের অগ্রগতি দেখা গেল। গত ১০ আগস্ট থেকে অনশনে বসা কর্মীদের দাবি, প্রায় ৩৭ বছর ধরে এনআইটিতে কাজ করেও তাঁদের চাকরি এখনও স্থায়ী করা হয়নি। একাধিকবার কর্তৃপক্ষ, পরিচালক ও উচ্চপদস্থ আধিকারিকদের কাছে স্মারকলিপি দিয়ে আশ্বাস…
শ্রীভূমিতে বিজেপির বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, দেশাত্মবোধের বার্তায় মুখর রাজপথ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমিতে আয়োজন করা হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। বুধবার বিকেল ৪টায় জেলা বিজেপি কার্যালয় থেকে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি শহর মণ্ডলের উদ্যোগে এই যাত্রার সূচনা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে কয়েক শতাধিক বিজেপি নেতা-কর্মী ও…
