মোহাম্মদ জনি শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ার বার্তা নিয়ে স্বচ্ছতা অভিযানে নামল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি। বুধবার বাজারিছড়া ও ইচাবিল গ্রাম পঞ্চায়েত এলাকার দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে বিভিন্ন স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচিতে শতাধিক দলীয় কর্মী ও সমর্থক অংশ নেন।
এদিন বাজারিছড়া ও কালাছড়া বাজার সংলগ্ন লোয়াইরপোয়া-কানমুন সড়কের পাশে জমে থাকা আবর্জনা দলীয় নেতা-কর্মীরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। রাস্তার দু’পাশের নোংরা-আবর্জনা সরানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে জমা করা হয়।
অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী ডলি রানি নন্দী এবং ইচাবিল গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সবিতা কুর্মি। এছাড়াও উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, প্রদেশ কিষান মোর্চার কার্যনির্বাহী সমিতির সদস্য অমিতাভ দে, জেলা বিজেপির উপ-সভাপতি হৃষিকেশ নন্দী এবং লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তী। কর্মসূচিতে অনুপ দে, তাপস নন্দী, রজত নাগ, উত্তম পাল, পঙ্কজ পাল, গৌতম সিংহসহ অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
দলীয় নেতৃত্বের বক্তব্য, পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি প্রত্যেক নাগরিকের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছতার আহ্বানে অনুপ্রাণিত হয়ে মানুষকে নিজেদের বাড়িঘর, রাস্তা, বাজার ও জনবহুল এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
নেতৃত্বের পক্ষ থেকে আরও বলা হয়, প্রশাসনের ওপর সম্পূর্ণ নির্ভর না করে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসতে হবে। ‘নিজের এলাকা, নিজের দায়িত্ব’—এই বার্তাকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তাঁরা।



