Category: বরাক
আনোয়া বিলের দূষিত জল নিয়ে সরব ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালন কমিটি
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : রামনগর আনোয়া বিলের দূষিত জল, জলস্তর কমে যাওয়া এবং পানীয় জল সরবরাহের সমস্যা নিয়ে ফের সরব হলেন তারাপুর–রামনগর এলাকার ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালন কমিটির সদস্যরা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তাঁরা সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানান।পরিচালনা কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে আনোয়া বিলে কচুরিপানা, আবর্জনা ও পচনশীল…
তেরঙ্গার আলোয় আলোকিত শ্রীভূমি পুলিশ প্রশাসন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের আবহ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেমের আবেগে সেজে উঠেছে শ্রীভূমি জেলা। রাতের অন্ধকার ভেদ করে তেরঙ্গার তিন রঙের আলোয় ঝলমল করছে শ্রীভূমি পুলিশের এসএসপি কার্যালয় থেকে শুরু করে জেলার বিভিন্ন থানা। লাল, সাদা ও সবুজ আলোর বর্ণচ্ছটায় সরকারি ভবনগুলিতে ফুটে উঠছে জাতীয় ঐক্য, স্বাধীনতার গৌরব এবং দেশপ্রেমের বার্তা। ১৫ আগস্টের…
শিলচরে এভিবিপির প্রতিবাদ, ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : ঝাড়খণ্ডে সাম্প্রতিক প্রশ্নপত্র সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম বসুর পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে সংগঠনের শিলচর শাখার সদস্যরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান।প্রতিবাদ কর্মসূচি থেকে ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ…
লরি চালকের মৃত্যুর পর মণিপুরে বাড়ল পুলিশ এসকর্ট
কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : পণ্যবোঝাই লরি নিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা চালকদের দুর্দশা এবং এক চালকের মৃত্যুর ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে মণিপুর সরকার। জিরিঘাট থানা এলাকার লবনখাল জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির মধ্যে বুধবার বিহারের এক চালকের মৃত্যু হয়। এই ঘটনায় মণিপুর ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন…
১৬ই শিলচরের প্রথম কেন্দ্রীয় কৈবর্ত সম্মেলন
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : কৈবর্ত সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৬ আগস্ট শিলচরের বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম কেন্দ্রীয় কৈবর্ত সম্মেলন। কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার শিলচরের আম্বেদকর ভবনে সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন কৈবর্ত…
কালাইনছড়া চেকগেটে লরি থেকে মদ উদ্ধার, আটক ১
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : অসম-মেঘালয় সীমান্তের কাছাড়ের কালাইনছড়া পুলিশ চেকগেটে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। নিয়মিত তল্লাশি অভিযানে একটি পণ্যবাহী লরি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সন্দেহযুক্ত বিদেশি মদ। ঘটনায় লরির চালক/সরবরাহকারী হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্রে জানা গেছে, মেঘালয় থেকে বিদেশি মদ বোঝাই করে ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে…
তীব্র গরমে কাছাড় ও শ্রীভূমির স্কুলে বদলাচ্ছে সময়সূচি, ১৭ আগস্ট থেকে নতুন নিয়ম
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : তীব্র গরমের কথা মাথায় রেখে শ্রীভূমি জেলার বিদ্যালয়গুলিতে পরিবর্তন করা হয়েছে পঠনপাঠনের সময়সূচি। আগামী ১৭ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, জেলার এলপি স্কুলগুলিতে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট…
কয়লা : কালাইনছড়া টোলগেটে দু’টি ট্রাক আটক, পাঁচজন গ্রেফতার
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : কাছাড়ে ফের সক্রিয় হয়ে উঠেছে কয়লার অবৈধ ব্যবসা। মেঘালয় থেকে চালান ও বৈধ নথিপত্র ছাড়াই কয়লা নিয়ে বরাক উপত্যকায় প্রবেশের সময় কালাইনছড়া টোলগেটে দু’টি কয়লা বোঝাই ট্রাক আটক করেছে গুমড়া পুলিশ। এই ঘটনায় দুই ট্রাকের চালক ও সহ-চালক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, আটক করা…
স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোনাইয়ে বিশাল তেরঙা যাত্রা
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের আবেগে মুখর হয়ে উঠল সোনাই শহর। বৃহস্পতিবার বিকেলে সোনাই মণ্ডল বিজেপি ও সোনাই পুরসভার যৌথ উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে আয়োজন করা হয় বিশাল তেরঙা যাত্রার। জাতীয় পতাকা হাতে নিয়ে এই পদযাত্রায় বিপুল সংখ্যক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে…
কাছাড়ের কাটিগড়ায় পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা
মেরা যুব ভারত ও সিদ্ধেশ্বর প্রগতি সঙ্ঘের উদ্যোগে র্যালি, স্বচ্ছতা অভিযান ও ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি শমীন্দ্র পাল, কাটিগড়াবরাক তরঙ্গ, ১৩ আগস্ট : পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরিচ্ছন্নতা পক্ষকাল পালন করা হচ্ছে কাছাড় জেলায়। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীনস্থ…
