Category: বরাক
বাংলাদেশিরাই হত্যা করেছে বিজেপি নেতা বিকাশ ধরকে, বিস্ফোরক মন্তব্য কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া মণ্ডলের বাজারিছড়া জিপির ছাগলমোহা এলাকার বিজেপি বুথ সভাপতি বিকাশ কুমার ধর হত্যাকাণ্ডকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন, অবৈধভাবে…
শিলকুড়িতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : শিলচরের শিলকুড়িতে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ এবং ‘পূর্ণিমা নাগ মেমোরিয়াল সোসাইটি’-র যৌথ উদ্যোগে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার শিলকুড়ির ‘সমীরণ নাগ মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুলে’ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। চারটি পৃথক বয়সভিত্তিক বিভাগে মোট ৮৯ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।…
পাথারকান্দিতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিবসটি পালিত হয়েছে। সমজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর দেশাত্মবোধক অনুষ্ঠান, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কর্মসূচি ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়। দিবসের মূল অনুষ্ঠান হয় পাথারকান্দির ঐতিহ্যবাহী মুণ্ডমালা খেলার মাঠে। সকাল ৯টা…
বন্দেমাতরমের মর্যাদা রক্ষার দাবিতে শিলচরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : বন্দেমাতরম সঙ্গীতের যথাযথ মর্যাদা রক্ষা না করার অভিযোগ তুলে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল কাছাড় জেলা বিজেপি যুব মোর্চা। রবিবার শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই প্রতিবাদী সভার আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দেমাতরম পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সঙ্গীতটির প্রতি যথাযথ সম্মান…
কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে মন্তব্যের প্রতিবাদ, সুবীর দাসের বক্তব্যের নিন্দা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট: কৈবর্ত সম্প্রদায়কে নিয়ে আইনজীবী সুবীরচন্দ্র দাসের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানাল কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। রবিবার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি সজল কান্তি দাস ওই বক্তব্যকে উস্কানিমূলক, বিভেদ সৃষ্টিকারী এবং অত্যন্ত অরুচিকর বলে উল্লেখ করেন। সজলকান্তি দাসের অভিযোগ, সম্প্রতি সামাজিক মাধ্যমে সুবীর চন্দ্র দাস কৈবর্ত সম্প্রদায়কে ‘ক্যান্সার’ বলে অভিহিত করার…
সোনাবাড়িঘাট বাইপাস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, পাশে রয়েছে বাইকও
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : সোনাবাড়িঘাট বাইপাস এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে সোনাবাড়িঘাট বাইপাস সড়কের পাশে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবকের বাড়ি ভাগাবাজার এলাকায়। তাঁর নাম বিশ্বজিৎ (বিট্টু) পাল বলে জানা যাচ্ছে। তবে কী…
মেহেরপুরে দ্যা ট্রি হাউস স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্কন ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মেহেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে দ্যা ট্রি হাউস স্কুলের উদ্যোগে অঙ্কন ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে শিবালিক পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি অভিভাবকদের জন্য অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা। অনুষ্ঠানে শিক্ষিকারা বলেন, আগামী প্রজন্মের মধ্যে স্বাধীনতা সংগ্রামের চেতনা ও দেশপ্রেম জাগ্রত…
জলে ডুবে ৬ বছরের শিশুকন্যার মৃত্যু
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্নানে গিয়ে মৃত্যু ঘটল ৬ বছরের এক কন্যাশিশুর। হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বরপেটার নিরলাচর এনসি গ্রামে। মৃত শিশুটির নাম ইস্মিতারা খাতুন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ইস্মিতারা খাতুন সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্থানীয় একটি স্রোতস্বিনী জলধারায় স্নান করতে গিয়েছিল। স্নানের সময়…
সিদ্ধিপুরের কাঠের মিল থেকে তেলিটিকরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জাতীয় পতাকার মর্যাদা নিয়ে প্রশ্ন
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : জাতীয় পতাকা উত্তোলন করা হলো, অথচ নির্ধারিত সময়ে নামানোর কথা যেন বেমালুম ভুলে গেল সংশ্লিষ্টরা! সাংবাদিকের ক্যামেরায় দৃশ্য ধরা পড়তেই তড়িঘড়ি করে পতাকা নামানোর ঘটনায় কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধিপুরের একটি কাঠের মিলের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। শনিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ মিল চত্বরে অন্ধকার নেমে এলেও…
ফুটবল খেলতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট, রড কোমরে ঢুকে গুরুতর আহত কিশোর
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : কাছাড় জেলার ভাগাবাজারের রাজঘাট এলাকায় ফুটবল খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে প্রায় ১৩ বছরের এক কিশোর। ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়েছে হানিফ আহমদ লস্কর নামে কিশোরটি। পরে মাটিতে পড়ার সময় রড কোমরে ঢুকে আরও গুরুতর জখম হয় তার। জানা গেছে, শনিবার বিকেলে…
