Category: বরাক
বিকাশ ধর হত্যাকাণ্ডের নিন্দা গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশনের, দোষীদের কঠোর শাস্তির দাবি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : বাজারিছড়া এলাকার বিজেপির বুথ কমিটির সভাপতি বিকাশ কুমার ধর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবী, গ্লোবাল প্রগ্রেসিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা ছাত্রনেতা মওলানা বদরুল হক। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোরতম শাস্তির দাবি জানান। বদরুল হক জানান, হত্যার ঘটনায়…
বিকাশ ধর হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি মমতাজ বেগমের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট: বাজারিছড়া সংলগ্ন ছাগলমোয়া গ্রামের বিজেপি বুথ সভাপতি বিকাশ ধর-এর মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার টিলাবাড়ি-বান্দরকোনা জেলা পরিষদ সদস্য, আইনজীবী ও কংগ্রেস নেত্রী মমতাজ বেগম। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান…
স্বাধীনতা দিবস উদযাপনের আরও খবর
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলাজুড়ে উৎসাহ উদ্দীপনায় পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। কাছাড় জেলা পরিষদ : শনিবার সকালে কাছাড় জেলা পরিষদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কননারায়ন শিকদার স্বাধীনতার বীর আত্ম বলিদান কারীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং…
কাটিগড়া ও বড়খলা সমজেলায় উন্নীতের ঘোষণা, স্বাধীনতা দিবসে উচ্ছ্বাস বিজেপি শিবিরে
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে অসমে নতুন আটটি সমজেলা গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ঘোষিত নতুন সমজেলা গুলির মধ্যে কাছাড় জেলার কাটিগড়া ও বড়খলা বিধানসভা কেন্দ্রও রয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দুই এলাকায় প্রশাসনিক পরিসর ও সরকারি পরিষেবা আরও মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বলে আশা তৈরি হয়েছে।…
বিকাশ ধর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বৃহত্তর কটামণি এলাকাবাসীর
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : বাজারিছড়ার ছাগলমোয়া গ্রামের বাসিন্দা তথা বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার ধর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হলেন বৃহত্তর কটামণি এলাকার বাসিন্দারা। শনিবার রাতে প্রায় শতাধিক মানুষের স্বাক্ষর-সম্বলিত একটি স্মারকলিপি বাজারিছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেন এলাকাবাসীর প্রতিনিধিরা। তাঁদের মূল দাবি—নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের…
৮০তম স্বাধীনতা দিবসে কাবুগঞ্জ জনতা কলেজে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাবুগঞ্জ জনতা কলেজে দু’দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। স্বাধীনতার চেতনা, জাতীয় ঐক্য, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিকত্বের বার্তা সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দু’দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শুক্রবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের…
ন্যাশনাল অলিম্পিয়াডে ফারহান আহমদ চৌধুরীর অনন্য সাফল্য
ইংরেজিতে রৌপ্য, বিজ্ঞানে ব্রোঞ্জ—মহর্ষি বিদ্যা মন্দির, শ্রীভূমির গৌরব উজ্জ্বল শুভ দাস, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : জাতীয় স্তরের ন্যাশনাল অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও শ্রীভূমির নাম উজ্জ্বল করেছে মহর্ষি বিদ্যা মন্দির, শ্রীভূমির কৃতী শিক্ষার্থী ফারহান আহমদ চৌধুরী। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দু’টি ভিন্ন বিষয়ে পদক জিতে নিজের মেধা ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন…
কৈবর্ত সম্প্রদায়কে ঘিরে উসকানিমূলক মন্তব্যের অভিযোগ, দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চাইল কৈবর্ত সমাজ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : কৈবর্ত সম্প্রদায়কে লক্ষ্য করে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে দুই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাল বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ। শুক্রবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোলের ইনচার্জের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে সংগঠনটি। অভিযোগপত্রে সুবীরচন্দ্র দাস এবং আশ্রম রোডের বাসিন্দা…
দুই রক্তদাতাকে সম্মাননা ও কার্যালয়ের উদ্বোধন সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে মানবিকতার অনন্য বার্তা তুলে ধরল সোনাই রেফারি অ্যাসোসিয়েশন। শনিবার সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা অনুষ্ঠান। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সোনাই রেফারি অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়। জাতীয় রেফারি আবদুল মজিদ চৌধুরী কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন এই…
শ্রীভূমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে শ্রীভূমি আবর্ত ভবনে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক উদ্যোগ এবং…
