জলে ডুবে ৬ বছরের শিশুকন্যার মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্নানে গিয়ে মৃত্যু ঘটল ৬ বছরের এক কন্যাশিশুর। হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বরপেটার নিরলাচর এনসি গ্রামে। মৃত শিশুটির নাম ইস্মিতারা খাতুন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, ইস্মিতারা খাতুন সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে স্থানীয় একটি স্রোতস্বিনী জলধারায় স্নান করতে গিয়েছিল। স্নানের সময় কোনওভাবে সে জলে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর শিশুটিকে জলের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ইস্মিতারার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। একইসঙ্গে শোক নেমে আসে গোটা গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *