ট্র্যাভেলার বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু বাজারিছড়ায়
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৪ জুন : শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার অন্তর্গত অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের সলগই এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। দ্রুতগতির একটি ট্র্যাভেলার বাসের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।…
