মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের ‘কৃতজ্ঞতা যাত্রা’ স্থগিত
বরাক তরঙ্গ, ১৩ জুন : আগামীকাল রবিবার নির্ধারিত দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের সফর উপলক্ষে আয়োজিত সমস্ত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বিজেপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘কৃতজ্ঞতা যাত্রা’ আপাতত স্থগিত রাখা হয়েছে।…
