বরাক তরঙ্গ, ১৮ জুন : কোকরাঝাড় জেলার সেরফাংগুড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোরী। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। নিহত কিশোরীর নাম দিয়া ব্রহ্ম। জানা গেছে, দতমার বরশীঝোরা এলাকা থেকে দুই বান্ধবী স্কুটিযোগে সেরফাংগুড়ির রামফলবিল স্লুইস গেট এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের স্কুটিতে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দিয়া ব্রহ্মের মৃত্যু হয়। অপর কিশোরী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ও আহত দু’জনেই দতমা ইউএন অ্যাকাডেমির ছাত্রী বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।



