উধারবন্দের সাড়ে চার মাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান ও ফার্নিচারের গোডাউন

Spread the news

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : উধারবন্দের সাড়ে চার মাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল বেবুল লস্করের দোকান ও ফার্নিচারের গোডাউন। বৃহস্পতিবার গভীর রাতে গোসাইপুর জিপি অফিসের উল্টো দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান ও গোডাউনের বিস্তীর্ণ অংশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *