লাহরিঘাটে জুয়াড়ির আক্রমণে জখম ৫ সাংবাদিক

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।বরাক তরঙ্গ, ২ মে : মরিগাঁও জেলার লাহরিঘাটে জুয়াড়িদের দলবদ্ধ আক্রমণের শিকার হন সাংবাদিকের একটি দল। এই ঘটনায় লাহরিঘাট অঞ্চলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার কাঠনি বিলপার এলাকায় একদল জুয়াড়ি তাদের উপর বর্বরোচিত আক্রমণ চালায়। এই আক্রমণে সংবাদকর্মীরা মারধরের শিকার হন এবং ঘটনাস্থলেই প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রেখে তাদের মোবাইল…

Read More

ডাকরঘাটে জুবিন গর্গে মূর্তি উন্মোচন, ব্যতিক্ৰমী উদ্যোগে প্রশংসার ঝড়

বরাক তরঙ্গ, ২ মে : নগাঁও জেলার ডাকরঘাটে এক অনন্য উদ্যোগের মাধ্যমে জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের বিশাল প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। ডাকরঘাট জুবিন ফ্যান ক্লাবের উদ্যোগে নির্মিত এই প্রতিমূর্তিটি শনিবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। প্রায় ৮.৫ ফুট উচ্চতার এই প্রতিমূর্তিটি নির্মাণ করেছেন ধিঙের ভাস্কর শিল্পী উৎপল কলিতা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে।…

Read More

বজ্রপাতে একই পরিবারের দুইজনের মৃত্যু

বরাক তরঙ্গ, ১ মে : কোকরাঝার জেলার ফকিরাগ্রাম এলাকায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় সহিত আলি ও সিরাজুল হক হিসেবে জানা গেছে। ঘটনাটি ফকিরাগ্রামের নামপাড়া অঞ্চলে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে কৃষিকাজ করার সময় আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পাশাপাশি কয়েকটি গবাদি পশুও…

Read More

গুয়াহাটি মহানগরীতে দেহ ব্যবসার চক্র উৎখাত, গ্রেফতার ৩

বরাক তরঙ্গ, ১ মে : গুয়াহাটি মহানগরীতে দেহ ব্যবসার একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাতিগাঁও থানার পুলিশ ঘোরামারা এলাকায় অভিযান চালিয়ে এক যুবতীসহ দুই যুবককে আটক করে। ধৃত দুই যুবকের নাম জয়নুর আলি ও বাহারুল ইসলাম বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে দেহ…

Read More

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন লখিমপুরের বন কর্মকর্তা

বরাক তরঙ্গ, ১ মে : লখিমপুরে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে এক বন কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত কর্মকর্তা শিবাশিস শাণ্ডিল্য, যিনি আঞ্চলিক বন বিভাগের দায়িত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি একটি ডাম্পার গাড়ির মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন। ঘটনাটি ঘটে তাঁর সরকারি আবাসনে। ঠিক সেই সময়ই দুর্নীতি দমনকারী সংস্থার দল হানা…

Read More

বন্য হাতির আক্রমণে মৃত্যু শ্রমিকের

বরাক তরঙ্গ, ১ মে : রাজ্যে দিন দিন বেড়েই চলেছে হাতি-মানুষের সংঘাতের ঘটনা। এবার নগাঁও জেলার কলিয়াবর এলাকায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম নরেন গোয়ালা, তিনি বুড়াপাহাড় চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ করেই বন্য হাতির মুখোমুখি হন তিনি। মুহূর্তের মধ্যেই হাতিটি তাঁকে আক্রমণ…

Read More

পবন খেড়ার গ্রেপ্তারিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে অগ্রিম জামিনে স্বস্তি

বরাক তরঙ্গ, ১ মে : কংগ্রেস নেতা পবন খেড়া বড় স্বস্তি পেলেন। আপাতত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না অসম পুলিশ। দেশের সর্বোচ্চ আদালত তাঁর অগ্রিম জামিন মঞ্জুর করেছে, ফলে পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতার থেকে সুরক্ষা পেলেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে খেড়ার অগ্রিম জামিন আবেদনের শুনানি শেষে রায় সংরক্ষিত রাখা হয়েছিল। অসম পুলিশ তাঁর বিরুদ্ধে…

Read More

ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে সরকারি আধিকারিক

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : মঙ্গলদৈয়ে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার জলসেচ বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম সিদ্দিকি। পুতুল আলি নামে এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। জানা গেছে, মঙ্গলদৈ জলসিঞ্চন সংমণ্ডলের কার্যনির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম সিদ্দিকি ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েন। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Read More

মনোরঞ্জন পায়েংকে সাসপেন্ড, নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনিক পদক্ষেপ

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে লখিমপুর জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) মনোরঞ্জন পায়েংকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, রঙানদী কেন্দ্রের বিজেপি প্রার্থী ঋষিরাজ হাজরিকার নির্বাচনী ব্যয় সংক্রান্ত নথিপত্রে অসঙ্গতির অভিযোগ উঠেছে, যেখানে ব্যয় কম দেখিয়ে জমা দেওয়ার বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের হিসাব যাচাই প্রক্রিয়ায়…

Read More

শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : ফাস্টট্র্যাক আদালতে ধাক্কা খেল শ্যামকানু মহন্ত। জুবিন গর্গ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করেছে আদালত। ফাস্টট্র্যাক আদালতের রায় অনুযায়ী, আপাতত জেল হেফাজতেই থাকতে হবে অভিযুক্ত শ্যামকানু মহন্তকে। উল্লেখ্য, দু’দিনব্যাপী শুনানি শেষে আদালত পূর্বে রায় সংরক্ষিত রেখেছিল। আজ সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। এছাড়াও, শ্যামকানু মহন্তের…

Read More